বছরের বিশেষ সময়গুলোতে সিনেমা মুক্তির হিড়িক পড়ে। অনেক অভিনেতা উৎসবের পরিকল্পনা আগে থেকেই রাখেন। এবারের ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। বেশ কয়েক বছর পরে এবার ঈদে মুক্তি পাচ্ছে বলিউড ভাইজানের ছবি। তবে এর আগেই এবার জানা গেল, আগামী বছর ঈদেও ভক্তদের নিরাশ করবেন না সালমান। ইতিমধ্যেই সেই ছবি নিয়ে কথাবার্তা শুরু করে দিয়েছেন এ অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে বড় বাজেটের সিনেমাটির পরিচালনার দায়িত্বে থাকবেন করণ জোহর।
২৫ বছর আগে করণ জোহরের পরিচালনায় প্রথম সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’তে অভিনয় করেছিলেন সালমান। এরপর আর করণের পরিচালনায় অভিনয় করেননি সালমান।
জানা গেছে, বড় বাজেটের সিনেমাটি প্রযোজনার দায়িত্বে থাকবে ধর্ম প্রোডাকশন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, সিনেমাটি ২০২৪ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
‘কিসি কা ভাই কিসি কি জান’-এর পরেও সালমানের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। শোনা যাচ্ছে, মণীশ শর্মার পরিচালনায় ‘টাইগার থ্রি’ এবং শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান এক্স টাইগার’ সিনেমার কাজ শেষ করার পরেই হয়তো করণের সঙ্গে নতুন ছবি নিয়ে কাজ শুরু করবেন সালমান।
এই ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে