যুক্তরাজ্য ভিত্তিক এনজিও অক্সফামের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই। বিদেশি তহবিল বিধির বিধান লঙ্ঘনের অভিযোগে সংস্থাটি ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাও করেছে সিবিআই। অক্সফামের কর্মকর্তারা বুধবার (১৯ এপ্রিল) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সংস্থাটির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া অভিযোগ অনুসারে, অক্সফাম ইন্ডিয়া ২০১৩ এবং ২০১৬ সালের মধ্যে নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিবর্তে তাদের বৈদেশিক অনুদান ব্যবহারের অ্যাকাউন্টে সরাসরি প্রায় দেড় কোটি রুপি পেয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অক্সফাম ইন্ডিয়া ১৭ দশমিক ৭১ লাখ রুপি পাচার করেছে। ২০১৯–২০ অর্থবছরে সেন্টার ফর পলিসি রিসার্চে (সিপিআর) এই অর্থ পাঠিয়েছে তারা। এটি ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ), ২০১০–এর লঙ্ঘন।
সিবিআই বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতেই তারা কাজ করছে।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে অক্সফাম ইন্ডিয়ার এফসিআরএ লাইসেন্স স্থগিত করে সরকার।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অক্সফাম ইন্ডিয়া অন্যান্য অ্যাসোসিয়েশন বা লাভজনক পরামর্শদাতা সংস্থাগুলোতে তহবিল স্থানান্তর করে এফসিআরএকে বাইপাস করার পরিকল্পনা করছে। সিবিআই জানিয়েছে, তারা গত বছর অভিযানের সময় অক্সফাম কার্যালয় থেকে বেশ কয়েকটি ই–মেইল বাজেয়াপ্ত করেছে।
অক্সফাম ইন্ডিয়া মূলত অক্সফামের বৈশ্বিক কার্যক্রমের একটি অংশ। এই সংস্থা দারিদ্র্য, অসমতা, লৈঙ্গিক ন্যায়বিচার এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয় নিয়ে কাজ করে।
বেসরকারি সংস্থাটি তহবিল নিয়ে ভারতে কোনো ধরনের অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের বিষয়ে তাঁরা কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন।
অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে সিবিআই এমন এক সময় মামলা করল যখন বেশ কয়েকটি এনজিও তাদের বিদেশি তহবিল এবং কার্যকলাপের জন্য তদন্তের মুখে পড়েছে। সরকারের পক্ষ থেকে নিবর্তনমূলক পদক্ষেপের শিকার হয়েছে। সরকার বলছে, যারা বিদেশি তহবিলের অপব্যবহার করে বা আইন লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিরোধী ভিন্নমতের পক্ষগুলোকে হয়রানি এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ নাগরিক সমাজের।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
১০ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
১১ ঘণ্টা আগে