
জলবায়ু পরিবর্তন, দুর্যোগের ব্যাপকতা ও প্রভাবের কারণে বিশ্বজুড়ে শহরগুলো এখন গভীর পরিবেশগত সংকটের মুখে। এই ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় অক্সফাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় আজ বুধবার (২ জুলাই) ঢাকায় ‘নগর জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি প্রশমন কেন্দ্র’ উদ্বোধন করেছে।

বিশ্বজুড়ে যত বিলিয়নিয়ার আছেন, তাদের সম্পদের পরিমাণ গত এক বছরে অর্থাৎ ২০২৪ সালে প্রায় ২ ট্রিলিয়ন ডলার বা ২ লাখ কোটি ডলার বেড়েছে। যা আগের বছর অর্থাৎ, ২০২৩ সালের তুলনায় ৩ গুণ বেশি। এই হিসাবে প্রতিদিন বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে গড়ে ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার করে। অধিকার সংস্থা অক্সফামের প্রতিবেদন

চলতি মাসের শুরুর দিকে যুক্তরাজ্যভিত্তিক দাতব্যসংস্থা অক্সফাম একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বিশ্বে বিদ্যমান বৈষম্য এবং ২০২০ সাল থেকে ধনীরা কীভাবে নিজেদের সম্পদ দ্বিগুণ করেছেন তা তুলে ধরা হয়েছে।

অক্সফামের হিসাব অনুসারে, মূল্যস্ফীতির হিসাব বিবেচনায় নিয়েই ২০২০ সাল থেকে বিশ্বের শীর্ষ ৫ বিলিয়নিয়ারের মোট সম্পদ ৪০৫ বিলিয়ন ডলার থেকে ১১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৬৯ বিলিয়ন ডলার