এবার ঈদে বৈশাখী টিভিতে প্রচার হবে মোট ২২টা নাটক। এর মাঝে ৪টি নাটক লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক গল্পকার টিপু আলম মিলন। একটি একক ও তিনটি ৭ পর্বের ধারাবাহিক।
ধারাবাহিক তিনটি হলো আল হাজেনের পরিচালনায় রাশেদ সীমান্ত, অহনা রহমান, অলিউল হক রুমি অভিনীত ‘জামাই বাজার-৩’, জাহিদ হাসান, ড. এজাজ, বড়দা মিঠু, তারিক স্বপন, নাজিয়া হক অর্ষা, নাবিলা ইসলাম অভিনীত হানিফ খানের পরিচালনায় ‘দুই জামাই’ এবং আল হাজেন পরিচালিত রাশেদ সীমান্ত ও তানজিকা আমিন অভিনীত ‘হাবুর স্কলারশিপ’। নাটক তিনটি ঈদের ৭ দিন বৈশাখী টিভিতে প্রচার হবে যথাক্রমে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে, রাত ৯টা ২০ মিনিটে ও রাত ১০টায়।
একক নাটকটির নাম ‘কন্ট্যাক্ট ম্যারেজ’। পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয়ে রাশেদ সীমান্ত, তানজিকা ও মৌসুমী হামিদ। এটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ১০ মিনিটে।
আল হাজেন পরিচালিত দু’টি নাটকেরই শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। প্রবাসীরা ছাড়াও অস্ট্রেলিয়ান শিল্পীরা অভিনয় করেছেন নাটক দুটিতে।
লেখক টিপু আলম মিলন বলেন, ‘বিনোদন পিয়াসী দর্শককে বিনোদন দেওয়াই আমার লক্ষ্য। দর্শক বিনোদিত হলেই আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করবো।’

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৬ মিনিট আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২০ ঘণ্টা আগে