নাদিয়া নাতাশা, ‘সিম্পল কুকিং বাই নাতাশা’র স্বত্বাধিকারী। এ ছাড়া জ্যেষ্ঠ প্রশিক্ষক হিসেবে রয়েছেন টনি খান হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, খুলনায়। মাছরাঙা টেলিভিশনের ‘সেরা রাঁধুনী ১৪২৭’ (বঙ্গাব্দ)-এ প্রথম রানারআপ হন তিনি। ১৪২৯ বঙ্গাব্দে সেরা রাঁধুনীতে মেন্টর হিসেবে কাজ করেন। বেকিং ও রান্নার পাশাপাশি ফল এবং সবজি কার্ভিং—সবই করতে পছন্দ করেন নাতাশা। এবারের ঈদে রেসিপি দিয়েছেন তিনি।
ঈদের সকালে বিফ মোগলাই
উপকরণ: গরুর মাংস ৫০০ গ্রাম, হলুদগুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, আদা-রসুনবাটা ২ টেবিল চামচ, কাজু ১৫ থেকে ২০টি, নারকেল কোরানো ২
টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি, ধনেপাতা ২ টেবিল চামচ, পুদিনাপাতা ২ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, পানি ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, কুকিং ক্রিম ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, জিরার গুঁড়া ১ চা-চামচ, মরিচের গুঁড়া আধা টেবিল চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, গরমমসলা ১ চা-চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, তেল পরিমাণমতো।
প্রণালি: প্যানে আদা রসুন, হলুদ, লবণ ও পরিমাণমতো পানি দিয়ে মাংস ৮০ শতাংশ সেদ্ধ করে নিতে হবে। এবার কাজুবাদাম, নারকেলবাটা, টক দই, ক্রিম, কাঁচা মরিচ, ধনেপাতা, পুদিনাপাতা, লেবুর রস ব্লেন্ড করে নিন। প্যানে তেল নিন ১ কাপের ৪ ভাগের ১ ভাগ। তেলে পেঁয়াজকুচি দিয়ে মাংস একটু ভেজে ব্লেন্ডারে তৈরি করা মিশ্রণটা দিয়ে দিন। তাতে ধনেগুঁড়া, গরমমসলা, জিরার গুঁড়া দিয়ে দিন। প্রয়োজনে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে নামিয়ে নিন। ওপরে ক্রিম ও ধনেপাতার কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন পোলাও, পরোটা কিংবা লুচির সঙ্গে।
দুপুরে হায়দরাবাদি মাটন পাক্কি বিরিয়ানি
উপকরণ: মেরিনেশনের জন্য মাটন ১ কেজি, লবণ পরিমাণমতো, শাহি জিরা ১ টেবিল চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচি ৪ থেকে ৫টি, হলুদগুঁড়া ২ চা-চামচ, মরিচগুঁড়া ২ টেবিল চামচ, জয়ত্রী পাউডার ১ চা-চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪ থেকে ৫টি, বেরেস্তা ১ কাপ, দই আধা কাপ, পুদিনাপাতা ১ কাপ, তেল আধা কাপ।
চালের জন্য: বাসমতি চাল ৫০০ গ্রাম, ১ লিটারের ৩ ভাগের ২ ভাগ পানি, দারুচিনি ১ টুকরা, এলাচি ৪ থেকে ৫টি, কাঁচা মরিচ ৪ থেকে ৫টি, লবণ পরিমাণমতো, জাফরান সামান্য, ঘি ২ টেবিল চামচ, ময়দা ১ কেজি।
প্রণালি: মেরিনেশনের সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে কমপক্ষে ২ ঘণ্টা রেখে দিন। এবার প্যানে তেল দিয়ে মাংস অল্প আঁচে রান্না করুন। ৯০ শতাংশ সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে নামিয়ে নিন। এবার বাসমতি চাল পানিতে ভিজিয়ে ৩০ মিনিট রেখে দিন। প্যানে পানি গরম করে নিয়ে দারুচিনি, এলাচি, কাঁচা মরিচ, লবণ দিয়ে দিন। গরম হলে চাল ৮০ শতাংশ সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। জাফরান হালকা গরম ১ কাপ দুধে ভিজিয়ে রাখুন। এবার গরম চাল মাংসের ওপর দিয়ে ঘি, জাফরান, সব দুধ, কাজুবাদাম, পুদিনাপাতা দিয়ে পাত্রের মুখ ভালো করে বন্ধ করে দিন। ময়দা পানিতে গুলে ডো বানিয়ে পাত্রের মুখ ভালো করে সিল করে দিন। এবার অল্প আঁচে ১৫ মিনিট রান্না করুন। ১০-১৫ মিনিট পরে পাত্রের মুখ খুলে লেবু ও পুদিনা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ডেজার্টে থাকুক কালাকান্দ
উপকরণ
ছানার জন্য ৪ কাপ দুধ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি আধা কাপ, কুচানো পেস্তা ও কাঠবাদাম গার্নিশের জন্য।
প্রণালি
৪ কাপ দুধ ফুটিয়ে নিন। এবার এতে লেবুর রস দিন। যখন দুধ থেকে ছানা আলাদা হয়ে যাবে, তখন একটি পাতলা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিন। ছানা ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে লেবুর টক ভাব চলে যায়। এখন আলাদা হাঁড়িতে আরও ৪ কাপ দুধ ফুটিয়ে তা জ্বাল দিয়ে অর্ধেক কমিয়ে নিতে হবে এবং তৈরি করে রাখা ছানা দিয়ে অনবরত নাড়তে হবে। এবার চিনি ও এলাচির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এই দুধ ও ছানার মিশ্রণটি সামান্য ঘন অবস্থায় এলে চুলা থেকে নামিয়ে নিতে হবে।
এখন একটি ট্রেতে ঘি মেখে তাতে মিশ্রণটি ছড়িয়ে দিতে হবে এবং তার ওপর ছড়িয়ে দিতে হবে কুচানো বাদাম। এই মিশ্রণটি ফ্রিজে ঠান্ডা করে ধারালো ছুরি দিয়ে চার কোনা করে কেটে নিতে হবে।

‘ট্রেন্ড’ শব্দটির সঙ্গে এখন কিশোর থেকে শুরু করে প্রবীণ সবাই পরিচিত। টিকটক বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এখন ত্বকের যত্নে নেওয়া বিষয়ক তথ্য অনুসরণের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। সেখানে কিছুদিন পরপর তৈরি হচ্ছে নতুন ট্রেন্ড।
১০ ঘণ্টা আগে
স্মার্টফোন এখন আধুনিক জীবনের অপরিহার্য অংশ। কিন্তু প্রয়োজনের সীমা পেরিয়ে যখন এটি মানুষের দৈনন্দিন জীবন, মানসিক স্বাস্থ্য ও সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন তা হয়ে উঠতে পারে এক ধরনের আসক্তি। যুক্তরাজ্যে এমনই উদ্বেগজনক প্রবণতা নিয়ে কাজ করছেন থেরাপিস্টরা।
১১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে কথা বলছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। একজন সাংবাদিক প্রশ্ন করলেন ‘আসন্ন ম্যাচে লিওনেল মেসি কি খেলবেন?’ উত্তরে কোচ জানালেন, ‘এই প্রশ্নটা যদি অন্য কেউ করত, আমি নিশ্চিতভাবেই এড়িয়ে যেতাম। যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন, তাই উত্তর দিচ্ছি, লিও (মেসি) আগামীকাল শুরুর একাদশে থাকছে না।
১১ ঘণ্টা আগে
বলতে গেলে এখন প্রায় সবার ঘরে রয়েছে পাকা আম। খেতে সুস্বাদু এই ফল ত্বক সুন্দর রাখতেও খুব ভালো ভূমিকা রাখে। ভিটামিন এ, সি, ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক এনজাইমে সমৃদ্ধ আম ভেতর-বাইরে থেকে ত্বকের ক্ষয়ক্ষতি সারিয়ে তোলে, আর্দ্রতা বজায় রাখে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
১৪ ঘণ্টা আগে