
পাবনার আটঘরিয়ায় আদিবাসী পল্লিতে মন্দিরের মূর্তি ভাঙচুর ও স্থানীয়দের মারধরের অভিযোগ উঠেছে। গতকাল (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
এ নিয়ে ওসি আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে এখানাকার হিন্দু ও মুসলিম পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর পরই এই অপ্রীতিকর ঘটনা ঘটে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। কে বা কারা মূর্তি ভাঙচুর করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। যারাই এর সঙ্গে জড়িত থাক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে খিদিরপুর বাজারে আদিবাসী পল্লীর কয়েকজনের সঙ্গে স্থানীয় আমিরুল ইসলামের কথা-কাটাকাটি এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
আদিবাসী পল্লির লোকজনের অভিযোগ, আমিরুল বেশ কয়েক জনকে নিয়ে পল্লীতে ঢুকে বাড়িঘরে ইটপাকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পল্লির বারোয়ারী মন্দিরের মূর্তি ভাঙচুর এবং কয়েক জনকে মারধর করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আমিরুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রামের সবাই আছে। তারা জানে ও দেখেছে। নিজেরাই মূর্তি ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।’

অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৪ দিন আগে
বিদেশে অর্থ পাচার রোধে সরকারের নানা পদক্ষেপের মধ্যেও অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি চক্র সহজেই অর্থ পাচার করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৪ দিন আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম সাক্ষ্য দেন।
৫ দিন আগে
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)...
১১ দিন আগে