একসঙ্গে ভক্তদের দুই উপহার দিলেন টালিউড অভিনেতা দেব অধিকারী। গতকাল শনিবার পারিবারিক ছবি ‘প্রধান’-এর নাম ঘোষণার পর প্রকাশ করলেন ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর ফার্স্টলুক।
গতকাল পয়লা বৈশাখের ফার্স্টলুক পোস্টারে শুধু ‘ব্যোমকেশ’ দেবকেই দেখা গেছে। পোস্টারে এক হাতে সাপ, আরেক হাতে টর্চ ধরে তীক্ষ্ণ চোখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দেব। দেবের প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মসের যৌথ উদ্যোগে নির্মাণ করা হচ্ছে ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’।
গত ২৮ জানুয়ারি দেব ঘোষণা করেন, অভিনেতা হিসেবে তাঁর পরবর্তী সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর নাম। এক টুইটে তিনি লিখেছিলেন, ‘ইন্ডাস্ট্রিতে সতেরো বছর পূর্ণ করে ফেললাম। অভিনেতা হিসেবে আমার পরবর্তী ছবির ঘোষণা করছি। ‘‘ব্যোমকেশ দুর্গ রহস্য’’ প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মস। আপনাদের সবার আশীর্বাদ সঙ্গে চাই। ছবির অভিনেতা, কলাকুশলী ও পরিচালকের নাম খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে।’
পরিচালক হিসেবে সৃজিত মুখোপাধ্যায়ের নাম রটলেও সৃজিত তখন জানিয়ে দেন তিনি সিনেমাটি পরিচালনা করছেন না। সিনেমাটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন বিরসা দাশ গুপ্ত।
উত্তম কুমার থেকে যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজয় ঘোষ, গৌরব চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্যকে এখন পর্যন্ত বাঙালি দর্শক দেখেছে ব্যোমকেশ হিসাবে। হিন্দি ছবির পর্দাতে সুশান্ত সিং রাজপুত ‘ডিটেকটিভ ব্যোমকেশ’ হয়ে ধরা দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো দেবের নাম।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৭ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৮ ঘণ্টা আগে