গত নভেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই এনেছে চ্যাটজিপিটি। এটি চালুর পর থেকে নড়েচড়ে বসে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। মাত্র দুই মাসেই ১০ কোটির বেশি মানুষ যুক্ত হয় এই প্ল্যাটফর্মে। গুগলকে পাল্লা দিতে মাইক্রোসফট নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে যুক্ত করেছে চ্যাটজিপিটি প্রযুক্তির চ্যাটবট। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগলও আনে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট ‘বার্ড’। এবার সেই প্রতিযোগিতায় নাম লেখালেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও টুইটারের সিইও ইলন মাস্ক। এক্স ডট এআই নামের নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান তৈরি করেছেন তিনি।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত ৯ মার্চ যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে নতুন এই প্রতিষ্ঠান চালু করেছেন মাস্ক। তিনি প্রতিষ্ঠানটিতে ডিরেক্টর হিসেবে রয়েছেন। এ ছাড়া তাঁর পারিবারিক ব্যবসা কার্যালয়ের ডিরেক্টর জ্যারেড বার্কলকে এক্স ডট এআইয়ের সেক্রেটারি করা হয়েছে।
মাস্ক সম্প্রতি কয়েক হাজার গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) কিনেছেন। ধারণা করা হচ্ছে, জিপিইউগুলো তাঁর নতুন প্রতিষ্ঠানের জন্য কেনা হয়েছিল। সম্প্রতি মাস্কের বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জিপিইউ কেনা সম্পর্কে জানতে চাওয়া হলে মাস্ক তাঁর নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলেননি।
এর আগে শোনা যায়, চ্যাটজিপিটির বিকল্প আনতে কাজ শুরু করেছেন মাস্ক। পরিকল্পনা বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক গবেষকদের সঙ্গেও যোগাযোগ শুরু করেছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইগর বাবুসকিন একজন গবেষক। অ্যালফাবেটের মালিকানাধীন ডিপ মাইন্ডে কাজ করতেন তিনি। তবে সেই চাকরি ছেড়েছেন তিনি। নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা ল্যাব তৈরিতে ইগর বাবুসকিনকে নিয়োগ দিয়েছেন মাস্ক। তবে ইগর বাবুসকিন জানিয়েছিলেন, তিনি এই উদ্যোগে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেননি।

টেলিযোগাযোগ অবকাঠামো শেয়ারিং জোরদার এবং ব্যয়-সাশ্রয়ী নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে খাত সংশ্লিষ্টদের নিয়ে দিনব্যাপী ‘টেলিযোগাযোগ অবকাঠামো শেয়ারিং’ শীর্ষক কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
৮ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের মানচিত্র থেকে ইসরায়েলি নাম মুছে ফেলেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। একই সঙ্গে ডিজিটাল মানচিত্রে ফিলিস্তিনি ভৌগোলিক নামগুলো অন্তর্ভুক্ত করেছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
২ দিন আগে
স্মার্টফোন প্রেমীদের জন্য দুই দিনের ব্যাটারি ব্যাকআপ এখন আর স্বপ্ন নয়। ওয়ানপ্লাস, অনার এবং শাওমির মতো প্রতিষ্ঠানগুলো এখন ব্যাটারি প্রযুক্তির এমন এক স্তরে পৌঁছেছে যেখানে ৮ হাজার থেকে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার (mAh) ব্যাটারি খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
৩ দিন আগে
ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। আসন্ন ফিফা বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা বাড়ছে, ঠিক সেই সময় এই ঘোষণা দিলো ব্র্যান্ডটি।
৩ দিন আগে