পরোটার উপকরণ
ময়দা– ৩০০ গ্রাম, ডিম - ১ টা, চিনি - ২ চা চামচ, লবণ - স্বাদ অনুযায়ী, গুড়া দুধ -১ টেবিল চামচ, ঘি আর পানি পরিমাণমতো।
প্রণালী
পানি বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর ডো ৫ ভাগ করে নিন। একটা ডো নিয়ে বড় এটা রুটি বেলে নিয়ে ঘি ব্রাশ করে শুকনা ময়দা ছড়িয়ে দিন। এরপর রুটির মাঝ থেকে একপাশ পর্যন্ত কেটে নিন। এবার কাটা একপাশ থেকে রোল করে নিয়ে পেঁচিয়ে রেখে দিন আধা ঘন্টার জন্যে। আধা ঘন্টা পর পরোটা বেলে নিয়ে ভেজে নিন তেল বা ঘি দিয়ে।
চিকেন হান্ডির জন্য উপকরণ
চিকেন - ৪০০ গ্রাম, তেল -১১০ মিলিগ্রাম , পেঁয়াজ কুচি -১০০ গ্রাম, আদা রসুন বাটা - ২ চা চামচ, হলুদ গুঁড়া -১/২ চা চামচ, মরিচ গুঁড়া -১ চা চামচ, জিরা গুঁড়া -১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া -১/২ চা চামচ, টমেটো কুচি - ১০০ গ্রাম, টমেটো কেচাপ -১০০ গ্রাম, গোল মরিচের গুঁড়া - ১/৪ চা চামচ, লবণ - স্বাদ অনুযায়ী, গরম মশলা গুঁড়া - ১/২ চা চামচ, বাটার -১/২ টেবিল চামচ , পেঁয়াজ বেরেস্তা - ৫০ গ্রাম, কাবাব চিনি - ৬ পিস ক্রাশ করা), লেবুর রস -১/২ চা চামচ, ঘি - ১ টেবিল চামচ।
প্রণালী
হাড়িতে তেল দিয়ে ২ পিস আস্ত শুকনা মরিচ, ১ পিস কালো এলাচ, ২ পিস সবুজ এলাচ, ২পিস দারুচিনির ফোরণ দিন। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, বাটার,লবণ দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হয়ে আসলে অল্প পানি দিয়ে অন্যান্য গুড়া মসলা দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে আসলে টমেটো কুচি দিয়ে আবার কষাবেন। এরপর চিকেন, কেচাপ, ২০ গ্রাম বেরেস্তা ও কাবাব চিনি দিয়ে কষিয়ে নিন।
তারপর ১৫০ মিলিগ্রাম গরম পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম করে ঢেকে দিন। ১৫ মিনিট পর ঢাকনা খুলে কিছু কাঁচা মরিচ, লেবুর রস, ঘি দিন। যখন ঝোল ঘন হয়ে আসবে তখন বাকি বেরেস্তা ও গরম মশলা গুঁড়া দিয়ে নেড়ে নিয়ে হাড়ি ঢেকে দিন এবং ১০ মিনিট দমে রাখুন। এর ১০ মিনিট পর চুলা বন্ধ করে দিন।

সমস্যা, জরুরি অবস্থা বা বিপদ বলে কয়ে আসে না। আমরা মাসে কিছু খাদ্যদ্রব্য বাড়তি কিনে রাখি। কিন্তু এর বাইরে ঘরে আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, যা বাড়তি সংরক্ষণ করলে অনেক সমস্যা এড়ানো সম্ভব। জেনে নিন, কোন জিনিসগুলো বাড়তি কিনে রাখলে আপনার সুবিধা হবে। অর্থাৎ বিপদ থেকে রক্ষা পেতে কিছু জিনিস বাড়িতে...
১১ ঘণ্টা আগে
আপনার কর্মক্ষেত্রে বা পরিচিত মহলে এমন কেউ কি আছেন, যিনি কথা বললেই মনে হয়, তিনি আপনাকে খুব ভালো বোঝেন? যার সঙ্গে মাত্র পাঁচ মিনিট কথা বললেই মনে হয়, আপনি তার দীর্ঘদিনের পরিচিত? এদের বিশেষ কোনো জাদুকরি ক্ষমতা নেই, যা আছে তাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা...
১৩ ঘণ্টা আগে
কাঁচা আম উঠেছে বাজারে। এই গরমে এর শরবত হবে না, তা কি হয়? আপনাদের জন্য ভিন্ন স্বাদের কাঁচা আমের শরবতের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। উপকরণ: কাঁচা আম ৪টি, জিরার গুঁড়া আধা চা-চামচ, কালো গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, বিট লবণ এক চা-চামচ, চিনি এক কাপ, চাট মসলা আধা চা-চামচ...
১৫ ঘণ্টা আগে
আজ আপনার শরীরের ভেতর শক্তির পারমাণবিক চুল্লি জ্বলবে। তবে সেই শক্তি দিয়ে বিশ্বজয়ের বদলে হয়তো আপনি ইউটিউব দেখে ঘর সাজানোর বৃথা চেষ্টা করবেন। টাকার আগমন হতে পারে, কিন্তু সেই টাকা হাতে আসার আগেই অনলাইনে কোনো অপ্রয়োজনীয় গ্যাজেট কেনার চিন্তায় খরচ হয়ে যাবে।
১৬ ঘণ্টা আগে