জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের বাবা সানাউর রহমান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার রাত ৮টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহিন বলেন। এ ছাড়া নিজের বাবার মৃত্যুর বিষয়টি একাদিক সংবাদমাধ্যমে নিশ্চিত করে তাহসান বলেন, ‘রাতে হঠাৎ করেই বাবার শরীর বেশি খারাপ হয়ে যায়। এরপর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিতে নিতেই বাবা চলে গেলেন। বাবার জন্য সবাই দোয়া করবেন। তার দাফনের বিষয়ে পরে জানানো হবে।’
গত ফেব্রুয়ারিতে শারীরিক অবস্থার অবনতি হলে এই অভিনেতার বাবাকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)–তে রাখা হয়েছিল। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়।
তাহসানের স্বজনরা জানিয়েছেন, সানাউর রহমান খান দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৬ মিনিট আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২০ ঘণ্টা আগে