জনপ্রিয় সংগীতশিল্পী-সুরকার কাজী শুভ ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল ফিতর উপলক্ষে নতুন ১০ গান নিয়ে হাজির হচ্ছেন তিনি।
এবারের ১০ গানের মধ্যে উল্লেখযোগ্য—আর এ আশরাফুলের কথামালায় এবং শোভন রয়ের সুর ও সংগীতে ‘হইলে বধূ মন্দ হবে না’, যা কাজী শুভর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। প্রসেনজিত মন্ডলের কথায় এবং শোভন রয়ের সুর ও সংগীতে ‘তোমায় ভালোবাসি কন্যা’ প্রকাশ পাবে এম এম প্রোডাকশন নামের ইউটিউব চ্যানেলে। দেলওয়ার আরজুদা সরফের কথায়, অভি আকাশের সুরে ‘মাটির পরী’ নামের গানটির সংগীতায়োজন করেন রেজওয়ান শেখ। হুমায়ুন কবিরের কথা ও সুরে এবং আহমেদ সজীবের সংগীতায়োজনে পাগল ‘বানাইলি’সহ অসাধারণ কথামালার নতুন ১০টি গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ।
ঈদ উপলক্ষে নতুন ১০টি গান নিয়ে কাজী শুভ বলেন, ‘ঈদ খুশির দিন। আর এই খুশিটাকে আরও বাড়াতে চেষ্টা করেছি ভালো কিছু দর্শক-শ্রোতার মাঝে উপহার দেওয়ার। নতুন ১০টা গানের মধ্যে অধিকাংশই একটু জমজমাট ঘরানার গান। আশা করি এবারের ঈদে এই গানগুলো শ্রোতাদের জন্য একটা বাড়তি আনন্দ দেবে। শ্রোতাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা।’

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে