
রাজশাহীতে কয়েক দিন ধরে তাপমাত্রা বাড়ছেই। ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক থাকলেও দুপুর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। আকাশ থেকে যেন আগুন ঝরছে! তাই দুপুরের আগেই অনেকটা ফাঁকা হয়ে যায় শহরের পথঘাট। আর দুপুরে একটু প্রশান্তি পেতে শিশু-কিশোরেরা ঝাঁপাঝাঁপি করে পুকুর কিংবা নদীতে।
আজ শনিবার বেলা ৩টায় রাজশাহীতে ৩৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি এখন পর্যন্ত চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা। তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে উঠে যাওয়ায় কয়েক দিন ধরে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ মাঝারিতে রূপ নিয়েছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, এর আগের দিন গতকাল শুক্রবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
এরপর টানা দুই দিন তাপমাত্রা বাড়ছে। গতকাল ৩৭ দশমিক ৫ ডিগ্রি এবং আজ শনিবার ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গত ২৬ মার্চ সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
আবহাওয়া অফিসের হিসাবে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। আর ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যের তাপমাত্রাকে ধরা হয় মাঝারি তাপপ্রবাহ হিসেবে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে তা তীব্র তাপপ্রবাহ। সে অনুযায়ী রাজশাহীতে চার দিন মৃদু তাপপ্রবাহ থাকার পর তা মাঝারিতে রূপ নিয়েছে।
তাপপ্রবাহের কারণে বাইরে বের হলে মনে হচ্ছে আকাশ থেকে আগুন ঝরছে। সকালে একটু বেলা গড়ানোর পরই পথঘাট উত্তপ্ত হয়ে উঠছে। এ কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যাচ্ছে। খুব প্রয়োজন না হলে রোজা রেখে কেউ এমন তাপপ্রবাহের ভেতর বাড়ির বাইরে যাচ্ছেন না। তবে শ্রমজীবী মানুষকে ঠিকই বৈরী পরিবেশের ভেতর কাজ করতে হচ্ছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘রাজশাহী অঞ্চলে এ রকম তাপপ্রবাহ আরও কয়েক দিন থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে হঠাৎ বৃষ্টিরও সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে।’

রাজধানীর ডেমরায় আনুমানিক ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা ও রগকাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তার পরনে ছিল কালো প্যান্ট ও শরীরে ধূসর রঙের শার্ট ছিল...
৭ মিনিট আগে
নিখোঁজের ১৮ মাস পর জানা গেল, পাবনার ঈশ্বরদীর পাকশী রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা অর্ধগলিত কিশোরীর লাশটি ঝিনাইদহের মহেশপুরের নিঝুম খাতুনের (১৭)। নিখোঁজ হওয়ার চার দিন পর, ২০২৫ সালের ১৭ মার্চ ওই লাশ উদ্ধার করেছিল ঈশ্বরদী থানা-পুলিশ। পরিচয় না মেলায় অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছিল তাঁকে..
১৩ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় তিন রাস্তার মোড়ে অভিযানটি চালানো হয়।
২২ মিনিট আগে
চাহিদামতো সার না পেয়ে ক্ষোভ বাড়ছে কৃষকের। অথচ সরকারি হিসাব বলছে, সারের সংকট নেই। এই অবস্থায় সারের সুষম বণ্টন নিশ্চিত, কৃত্রিম সংকট ও অতিরিক্ত সার কেনা ঠেকাতে রাজশাহীর পবা উপজেলায় ‘পবা সার ডটকম’ নামে ডিজিটাল সেবা চালু হয়েছে। এখন এক ক্লিকেই দেখা যাচ্ছে, কোন ডিলারের কাছে কী পরিমাণ সার আছে।
৩৫ মিনিট আগে