প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করছেন জনপ্রিয় পরিচালক কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা এই ঈদে ভরপুর বিনোদন দিতে নিয়ে আসছেন ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’।
অমি জানায়, ‘বিনোদনধর্মী একটি গল্প বলার চেষ্টা করেছি। আমাদের দেশের দর্শকেরা নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি এবার এখানে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। আশাকরি গল্পটি সবার ভালো লাগবে।’
অমি আরও বলেন, ‘আমার টিমের প্রতি আমি কৃতজ্ঞ, কাজটির জন্য বেশ এফোর্ড দিয়েছে তারা। আমরা গল্পটি পুরোপুরি সিনেমার মতো বানানোর চেষ্টা করেছি।’
গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে হোটেল রিলাক্স’র ফার্স্টলুক পোস্টার। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলক, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমা প্রমুখ।
এছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা পূর্ণিমাকে। ছয় পর্বের ওয়েব সিরিজটি আসন্ন রোজার ঈদে বঙ্গ অ্যাপে মুক্তি পাবে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে