
চ্যাটজিপিটি অসত্য তথ্য দেওয়ায় এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন অস্ট্রেলিয়ার এক মেয়র। তাঁর আইনজীবীরা গত ২১ মার্চ এক চিঠিতে চ্যাটজিপিটির দেওয়া অসত্য তথ্য সংশোধনের জন্য ওপেনএআইকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। অন্যথায় মানহানির মামলা করা হবে বলে জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রায়ান হুড গত নভেম্বরে মেলবোর্ন থেকে ১২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে হেপবার্ন শায়ার শহরের মেয়র নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি তিনি জানতে পারেন ২০০০-এর দশকের শুরুর দিকে অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংকের একটি সহায়ক সংস্থার সঙ্গে যুক্ত একটি ঘুষ কেলেঙ্কারির ঘটনায় তাঁকে দোষী হিসেবে বলছে চ্যাটজিপিটি।
হুড রিজার্ভ ব্যাংকের সহায়ক সংস্থা ‘নোট প্রিন্টিং অস্ট্রেলিয়া’র জন্য কাজ করেছিলেন ঠিকই, কিন্তু তিনি নিজেই মুদ্রার মুদ্রণ চুক্তি জেতার জন্য বিদেশি কর্মকর্তাদের ঘুষ প্রদানের বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। হুডের আইনজীবীরা বলেছেন, তাঁর বিরুদ্ধে কখনো অপরাধের অভিযোগ আনা হয়নি।
হুড জানান, ‘তিনি ঘুষ নেওয়ায় কারাবরণ করেছেন—চ্যাটজিপিটি তাঁর সম্পর্কে এমন তথ্য সংশোধন না করলে তিনি মানহানি মামলার দিকে এগোবেন।’
ওপেনএআই এখনো এ ব্যাপারে কিছু জানায়নি। ব্রায়ান হুডের ল ফার্ম গর্ডন লিগ্যালের এক অংশীদার জেমস নটন বলেন, ‘অস্ট্রেলিয়ায় মানহানির মামলায় সাধারণত ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারের কাছাকাছি ক্ষতিপূরণ দিতে হয়।’

বিশ্বের মোট ইন্ডিয়াম উৎপাদনের প্রায় ৭০ শতাংশই আসে চীন থেকে। এটি মূলত দস্তা বা জিংক শোধনের সময় উপজাত বা বাইপ্রোডাক্ট হিসেবে উৎপাদিত হয়। সাধারণত বিভিন্ন ধরনের ডিসপ্লে এবং সোল্ডারিংয়ের কাজে এটি বেশি ব্যবহৃত হলেও...
১ দিন আগে
বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান কর্তৃক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) কোডিং অ্যাসিস্ট্যান্ট ‘কার্সর’-এর (Cursor) মূল প্রতিষ্ঠান ‘অ্যানিস্ফিয়ার’ (Anysphere) অধিগ্রহণের খবর চাউর হয়েছে। প্রায় ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি) মার্কিন ডলারের এই বিশাল চুক্তির পর রাতারাতি বিশ্ব...
৩ দিন আগে
শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উদ্বেগের জের ধরে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আরব দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে এই ধরনের কঠোর আইন চালু করলো মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রটি।
৩ দিন আগে
বিশ্বব্যাপী মেমোরি চিপের দাম দ্রুত বেড়ে যাওয়ায় নিজেদের পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে অ্যাপল। প্রযুক্তি জায়ান্টটির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি ‘এড়ানো সম্ভব নয়।’ মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে...
৪ দিন আগে