বাংলাদেশের ক্রিকেটের সাফল্যের অন্যতম কারিগর মাশরাফি বিন মুর্তজা। তাঁর নেতৃত্বে অসংখ্য স্মরণীয় স্মৃতি রচিত হয়েছে দেশের ক্রিকেটে। এবার তারই এক অনন্য স্বীকৃতি পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। মাশরাফিকে আজীবন সম্মানিত সদস্য করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আজ এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে এমসিসি নতুন করে টেস্ট খেলুড়ে ৮ দেশের ১৭ ক্রিকেটারকে আজীবন সম্মানিত সদস্য করেছে। এছাড়া ক্রিকেটার নন এমন দুইজনকেও এই সম্মানে ভূষিত করা হয়েছে। ক্রিকেটের আইন প্রণেতার নতুন সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া ক্রিকেটাররা হলেন— ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটার মেরিসা আগুইলেইরা (২০০৮-১৯), ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২০০৪-১৯), ঝুলন গোস্বামী (২০০২-২২), ইংল্যান্ডের জেনি গান (২০০৪-১৯), পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ (২০০৩-২১), অস্ট্রেলিয়ার র্যাচেল হেইন্স (২০০৯-২২), ইংল্যান্ডের লরা মার্শ (২০০৬-১৯), সাবেক ইংলিশ অধিনায়ক এউইন মরগান (২০০৬-২২), বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (২০০১-২০১৯), সাবেক ইংলিশ ব্যাটার কেভিন পিটারসেন (২০০৫-১৪), ভারতের সাবেক অলরাউন্ডার সুরেশ রায়না (২০০৫-১৮), ভারতের নারী ক্রিকেটার মিতালি রাজ (১৯৯৯-২২), নিউজিল্যান্ডের অ্যামি সাটারওয়েট (২০০৭-২২), ইংল্যান্ডের অ্যানিয়া স্রাবসোল (২০০৮-২২), সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং (২০০০-১৭), দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন (২০০৪-২০), নিউজিল্যান্ড ব্যাটার রস টেইলর (২০০৬-২২)।
তৃতীয় বাংলাদেশি হিসেবে এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক মরহুম রাইসউদ্দিন আহমেদ প্রথম বাংলাদেশী হিসেবে পেয়েছিলেন এমসিসির আজীবন সদস্যপদ। এরপর এই সম্মানে ভূষিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।

১৯ জুলাই নিউজার্সিতে ফাইনাল শেষে ক্যামেরার লেন্স যখন ঘোরানো হলো লিওনেল মেসির দিকে, তখন তাঁর চোখ থেকে অঝোরে ঝরতে থাকে পানি। টানা দুইবার শিরোপা ধরে রাখার এত কাছাকাছি গিয়েও শিরোপা ধরে না রাখতে পারায় তাঁর গভীর অসহায়ত্ব ফুটে উঠেছে এখানেই। তবে সব সময় তো বাইরের অবস্থা থেকে পুরোটা বোঝা যায় না। বাস্তবে সেই
১৪ মিনিট আগে
গ্লাসগো কমনওয়েলথ গেমসে আজ বক্সিংয়ে জয় পেয়েছেন বাংলাদেশের রাকিব হোসেন। ছেলেদের ৫৫ কেজি ইভেন্টের শেষ বত্রিশে সোলোমোন আইল্যান্ডের ক্লিন্টন তেতেকানাকে হারিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেশি গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিতে ওস্তাদ নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছরে দুর্দান্ত বোলিংয়ে ইয়ান বিশপ, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরামদের মতো ক্রিকেট বিশ্লেষকদের প্রশংসা কুড়িয়েছেন রানা। তবে সদ্য জিম্বাবুয়ে সফরে গিয়ে চোটে পড়ায় এখন বাংলাদেশের তরুণ গতিত
১ ঘণ্টা আগে
জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতা ঝেড়ে ফেলে এখন সামনে এগোনোর পালা বাংলাদেশ দলের। আগস্টে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। অন্যান্য সময় অস্ট্রেলিয়া তুলনামূলক দ্বিতীয় সারির দল দিলেও এবার আর সেটা করেনি। নাজমুল হোসেন শান্তর মতে, অজিরা এবার বাংলাদেশ সিরিজকে অনেক গুরুত্ব
৩ ঘণ্টা আগে