
রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারের গোডাউন এলাকা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলছেন, বঙ্গবাজার কাঠ ও টিনের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের পরপরই অনেক ব্যবসায়ী দোকানের মালামাল বের করে সামনের নিউ সেক্রেটারি সড়কে রাখেন। একদিকে আগুন, অন্যদিকে মালামাল বের করার কারণে সামনের রাস্তায় মালামাল স্তূপ করতে থাকেন ব্যবসায়ীরা। ঘণ্টাখানেক জ্বলার পর সকাল ৭টার দিকে বঙ্গবাজারের একাংশ ধসে পড়ে। আর এতেই ঘটে বিপত্তি। রাস্তায় থাকা কাপড়ের স্তূপের মাধ্যমেই নিউ সেক্রেটারি রোডের অপর পাশে থাকা বঙ্গ ইসলামীয়া মার্কেট ও বঙ্গ হোমিও মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।
ইসলামীয়া মার্কেটের নিচতলায় ১১৩ নম্বর দোকান ছিল রবিন হোসেন বিল্লুর। আগুনের খবরে সকালেই ছুটে আসেন তিনি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বঙ্গবাজারের রাস্তার অপর পাশের দুই মার্কেটে আগুন ছড়িয়েছে রাস্তায় মালামাল রাখার কারণে। বঙ্গবাজার থেকে বের করা মালামাল রাস্তায় রাখছিলেন ব্যবসায়ীরা। এক ঘণ্টা আগুন জ্বলার পরে মার্কেট যখন ধসে পড়ে, ঠিক তখনই আগুন আরও বড় হয়ে যায়। মাত্র দুই মিনিটে আগুন লাগে।’
এদিকে দুপুর ১২টার দিকে নতুন করে আবারও ইসলামীয়া মার্কেট ও এনেক্স মার্কেটে আগুন বাড়তে দেখা যায়।
এর আগে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে বঙ্গবাজারে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিট কাজ করছে। আনুষ্ঠানিকভাবে এখনো আগুনের কারণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। ইতিমধ্যে বিমানবাহিনীর সাহায্যকারী দল ও হেলিকপ্টার কাজ শুরু করেছে।
আরও খবর পড়ুন:

বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানও আহত হয়েছেন...
৪ মিনিট আগে
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
২৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা।
২৭ মিনিট আগে
পটুয়াখালীর কুয়াকাটার ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে রাখাইন সম্প্রদায়। বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধরের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৪৪ মিনিট আগে