
রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিটের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীও যোগ দিয়েছে। ইতিমধ্যে সাহায্যকারী সেনাদল ও বিমানবাহিনীর একটি হেলিকপ্টার কাজ শুরু করেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বঙ্গবাজার ও এর আশপাশে তৈরি পোশাক, ব্যাগ, স্টেশনারিসহ বিভিন্ন সামগ্রীর পাইকারি ও খুচরা প্রায় ২ হাজার দোকান রয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ নিয়ে স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণ শুরু করেন। প্রথমে ২১টি ইউনিট কাজ শুরু করে। এরপর তা বাড়িয়ে ৪৭টি করা হয়েছে। আগুন এখনো জ্বলছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা কোনো হতাহতের ঘটনা জানতে পারিনি। নিয়ন্ত্রণে আসার পরই আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বলা যাবে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য ড. মো. হায়দার আলীকে গ্রেপ্তার এবং কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
৩ মিনিট আগে
নওগাঁর নিয়ামতপুর এবং মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ মে) দুপুরে দুই উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতে তঁদের মৃত্যু হয়। মারা যাওয়া তিনজনই মাঠে কাজ করছিলেন।
৬ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের ৬ ঘণ্টা পর তেঁতুলগাছের মগডাল থেকে এক গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই আনন্দবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৭ মিনিট আগে
রাজশাহীর কাঁকনহাট কলেজের তহবিলের ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বরখাস্ত হয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. সুজাউদ্দীন। কিন্তু এরপরও তিনি কলেজের গভর্নিং বডির সভাপতি পরিবর্তনের জন্য অবৈধভাবে কলেজের প্যাড ব্যবহার করে নিজ স্বাক্ষরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন।
১০ মিনিট আগে