প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের প্রকৃত রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত সাংবাদিক শামসুজ্জামান শামসকে জেলহাজতে আটক রাখার আবেদন জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আবু আনসার এই আবেদন করেন।
এর আগে সকালে শামসকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় আদালতে হাজির করা হয় তাঁকে। বর্তমানে শামসকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আনিসুর রহমান আজকের পত্রিকাকে জানান, সাংবাদিক শামসকে আদালতে আনা হয়েছে।
প্রথম আলোর আইনজীবী প্রশান্ত কর্মকার জানান, রমনা থানার মামলায় শামসকে আদালতে নেওয়া হয়েছে। তাঁরা জামিনের আবেদন করবেন।
এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয় দিয়ে মামলার কথা বলে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়েছে।
বুধবার রাতে রমনা থানায় হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শামসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়েছে আজ। রমনা থানার এই মামলার প্রধান আসামি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। মামলায় মতিউর রহমান ও শামসুজ্জামান শামস ছাড়াও সহযোগী একজন ক্যামেরাপারসন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
আরও খবর পড়ুন:

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৫ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪১ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে