সাম্প্রতিক সময়ে ফোল্ডেবল মোবাইল ফোন নিয়ে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মাঝে চলছে এক প্রকার প্রতিযোগীতা। স্যামসাং, অপ্পো ও মটোরোলাসহ অনেক স্মার্টফোন নির্মাতা কোম্পানি বাজারে এনেছে ফোল্ডেবল স্মার্টফোন। তবে এবার প্রতিযোগীতাকে নতুন মাত্রা দিতে ট্রাইফোল্ড ডিসপ্লের মোবাইল আনছে স্যামসাং।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর স্যামসাং গ্যালাক্সি এস ২৩ এফই মডেল বাজারে আনার কথা থাকলে আপাতত এ নিয়ে নতুন কোনো নতুন তথ্য জানা যায়নি। শোনা যাচ্ছে, গ্যালাক্সি এস ২৩ এফই নিয়ে কাজ আপাতত বন্ধ রেখেছে প্রতিষ্টানটি। গ্যালাক্সি এস ২১ এফই মডেলটি বেশ জনপ্রিয়তা পেলেও এর পরবর্তী সংস্করণ নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না স্যামসাং। তবে শোনা যাচ্ছে, ট্রাইফোল্ড ডিসপ্লের হ্যান্ডসেট নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের জি সিরিজে প্রথম ফোল্ডেবল ফোন এনেছিল স্যামসাং। এবার জি সিরিজেই ট্রাইফোল্ড ডিসপ্লের নতুন ফোনটি আনা হতে পারে। শোনা যাচ্ছে, গ্যালাক্সি জি ফোল্ড ৫ এবং গ্যালাক্সি জি ফ্লিপ ৫— এই দুটি মডেলের উপর কাজ চলছে। পাশাপাশি তৈরি করা হচ্ছে ট্রাইফোল্ড ডিসপ্লের ফোনটি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই বাজারে আসবে এটি। তবে নতুন এই ফোনটির কনফিগারেশন সম্পর্কে এখনো কিছু জানা যায় নি।
এর আগে, এআর-ভিআর প্রযুক্তির হেডসেট আনার কথা জানায় স্যামসাং। এই হেডসেটে একই সঙ্গে ভার্চ্যুয়াল রিয়্যালিটি এবং অগমেন্টেড রিয়্যালিটির অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। হেডসেটটি নির্মাণে গুগল ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে স্যামসাং। গত ২০১৫ সালে ভিআর (ভার্চ্যুয়াল রিয়্যালিটি) প্রযুক্তির হেডসেট বাজারে এনেছিল স্যামসাং। তবে গ্রাহকের চাহিদা বিবেচনায় এনে এবার মিক্সড রিয়্যালিটি প্রযুক্তির হেডসেট তৈরি করবে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান টিএম রোহ বলেন, ‘গুগলের সফটওয়্যার ও কোয়ালকমের প্রসেসরের সমন্বয়ে হেডসেটটি তৈরি করা হবে।’ তবে কবে নাগাদ হেডসেটটি বাজারে আসবে এ ব্যাপারে কিছু জানাননি তিনি।
গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিরোশি লকহাইমার বলেন, ‘গুগল দীর্ঘদিন ধরেই এআর ও ভিআর প্রযুক্তিতে বিনিয়োগ করছে। এ প্রযুক্তির জন্য যন্ত্র এবং সফটওয়্যারের উন্নয়ন করা প্রয়োজন হবে। আর এ কারণেই স্যামসাং ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে গুগল।’

পাখার দিন তো সেই কবেই গেছে! অফিসগুলোতে জায়গা করে নিয়েছে এসি। তাতে আরাম যেমন মিলছে, সমস্যাও তৈরি হচ্ছে বেশ। শীতাতপনিয়ন্ত্রিত ঘরে বসে গরম এড়াতে পারলেও ত্বকের ক্ষতি হচ্ছে। অফিসে সাধারণত ৮ থেকে ১০ ঘণ্টা থাকতে হয়।
১৩ ঘণ্টা আগে
ব্রিটিশদের কথাই ধরা যাক, দুধসাদা ত্বকে গোলাপি আভা ছড়ানো মানুষের আদৌ রূপচর্চার প্রয়োজন পড়ে কি না, তা নিয়ে আমরা প্রায়ই ভাবি। কিন্তু ব্রিটিশরা মনে করে, তাদের ত্বকও ময়লা হয়, রোদে পোড়ে। ফলে ত্বক ভালোভাবে পরিষ্কার করে এবং ত্বকে পুষ্টি জোগায়, এমন পণ্যই তাদের জন্য উপযোগী। কী কী ব্যবহার করে তারা? কেনই-বা...
১৫ ঘণ্টা আগে
শৈশবের এক অদ্ভুত ও সুন্দর বিষয় ‘কাল্পনিক বন্ধু’। কখনো সে কোনো অদৃশ্য মানুষ, কখনো রূপকথার কোনো জীব, আবার কখনো ঘরের কোণে পড়ে থাকা প্রাণহীন কোনো পুতুল। এগুলো শিশুর কল্পনায় হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। অনেকে মনে করেন, শিশু একা বা বিষণ্নতাবোধ করলে হয়তো এমনটি ঘটে। কিন্তু আধুনিক মনস্তত্ত্ব বলছে, বিষয়টি মোটেও...
১৭ ঘণ্টা আগে
নীল রঙের শহর! হ্যাঁ, একটি শহরের ঘরের দেয়াল, সরু গলি, সিঁড়ি, জানালা—সবকিছুই নীল রঙে মোড়ানো। ঠিক সে রকমই মরক্কোর ছোট্ট পাহাড়ি শহর শেফশাওয়েন। অনেকের কাছে শহরটি ব্লু পার্ল বা নীল মুক্তা নামে পরিচিত। রিফ পর্বতমালার কোলে গড়ে ওঠা এই শহরের প্রতিটি অলিগলি যেন এক জীবন্ত শিল্পকর্ম। কোথাও গাঢ় নীল, কোথাওবা...
১৯ ঘণ্টা আগে