নিজের জন্মদিনে কারাগার থেকে প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্দেজকে প্রেমপত্র পাঠালেন সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী রয়েছেন সুকেশ। এতে তাঁর সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকুলিনেরও। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে প্রকাশিত সুকেশের চিঠিতে জ্যাকুলিনকে নিজের জীবনের সবচেয়ে ‘বড় উপহার’ বলেছেন সুকেশ।
জ্যাকুলিনকে তেলেগু ভাষায় ‘বাট্টা বোমা’ বলে ডাকেন সুকেশ, যার অর্থ সুন্দর পুতুল। চিঠিতে সুকেশ লিখেছেন, ‘আমার বোম্মা, জন্মদিনে তোমাকে ভীষণ মিস করছি। তোমার প্রাণোচ্ছলটা খুব মিস করছি। আমার বলার ভাষা নেই, আমি জানি আমার জন্য তোমার ভালোবাসার কোনো শেষ নেই। জানি তোমার সুন্দর হৃদয়ে কী আছে। এটা প্রমাণ করার দরকার নেই। শুধু বলতে চাই, তোমাকে মিস করছি, ভালোবাসি আমার বোত্তা বোম্মা।’
চিঠিতে আরও লেখা হয়েছে, ‘তুমি এবং তোমার ভালোবাসা আমার জীবনের সেরা উপহার। যেই পরিস্থিতিই আসুক, আমি তোমার পাশে অছি। অনেক ভালোবাসি আমার বেবি। ধন্যবাদ আমাকে হৃদয় দেওয়ার জন্য। আমার সমর্থক ও বন্ধুদের ধন্যবাদ, যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শতাধিক চিঠিতে অনেক শুভেচ্ছা পেয়েছি, ধন্যবাদ।’
মিথ্যা পরিচয় ব্যবহার করে প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক শ কোটি রুপি নেওয়ার অভিযোগ সুকেশের বিরুদ্ধে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলার চার্জশিটেও নাম উঠেছে জ্যাকুলিনের। অবৈধ টাকায় জ্যাকুলিন ও তাঁর পরিবারকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ। এই মামলায় অভিনেত্রী নোরা ফাতেহির নামও জড়িয়েছিল।
যদিও জ্যাকুলিন বারবার তা অস্বীকার করেছেন। জ্যাকুলিনের সঙ্গে সুকেশের কিছু ছবি ভাইরাল হলেও। অভিনেত্রীর দাবি, তাকেও মিথ্যে পরিচয় দিয়েছিলেন সুকেশ। আর্থিক জালিয়াতির বিষয়ে জ্যাকুলিন কিছু জানতেন না বলে দাবি করেছেন।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৯ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
২০ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
২০ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
২১ ঘণ্টা আগে