পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনের বিষয়টি গত দুই দিন ধরেই দেশের অন্যতম আলোচনার বিষয়। স্থানীয় সময় গত বুধবার রাত ৮টায় জমকালো আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আরাভ জুয়েলার্স উদ্বোধন করেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি ছাড়াও বিনোদন জগতের একঝাঁক তারকা দুবাইয়ে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়ায় আরাভ খান জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের ছোট ভাই।
আসলেই কি আরাভ আমিন খানের ছোট ভাই? চিত্রনায়ক আমিন খানের সঙ্গে কথা বলে জানা যায় তথ্যটি ভুয়া। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের সঙ্গে আমিন খানের কোনো সম্পর্ক নেই। এই আলোচনার সূত্র খুঁজতে গিয়ে পাওয়া যায় অন্য তথ্য। আমিন খানের ছোট ভাই আশরাফুল ইসলামের ডাকনাম আরাভ খান। বন্ধু ও পরিচিত মহলে তিনি আরাভ খান নামেও পরিচিত। আমিন খান জানান, আশরাফুল আলম একজন বিজ্ঞাপন নির্মাতা। বানিয়েছেন বেশ কিছু নাটক ও টেলিছবি।
তবে তাঁর ক্যারিয়ার শুরু হয় একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে। পরিচালক এ কিউ খোকন পরিচালিত সিনেমার নাম ‘ভালোবাসলে দোষ কি তাতে’। সেই সিনেমায় পরিচালকের কথায় তিনি আরাভ খান নাম ব্যবহার করেন। তার পর থেকে আশরাফুল নামের চেয়ে আরাভ খান নামেই বেশি পরিচিত হয়ে ওঠেন তিনি।
এ বিষয়ে আজকের পত্রিকাকে আমিন খান বলেন, ‘পুরো এক অস্বস্তিতে আছি। অনেকেই ফোন দিচ্ছেন এ বিষয়ে। কী যে এক ঝামেলায় পড়লাম। আসলে দুবাইয়ের আরাভ খান আমার ভাই নন। আমার ভাইয়ের নাম আশরাফুল ইসলাম। সে এখন দুবাইয়ে না, বিজ্ঞাপনের শুটিংয়ে দেশেই আছে। সে একটি সিনেমায় অভিনয় করেছিল। সেই সিনেমায় পরিচালকের কথায় আরাভ খান নাম ব্যবহার করে।’
এই সম্পর্কিত আরও পড়ুন:

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
২ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১৪ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১৫ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১৫ ঘণ্টা আগে