২০২২ ফুটবল বিশ্বকাপের ধ্রুপদী ফাইনাল নিয়ে এখনো চলছে আলাপ-আলোচনা। ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। শিরোপা জয়ের পর বাঁধনহারা উদ্যাপনে মেতেছিলেন লিওনেল মেসিরা। আর্জেন্টিনা দলের উদ্যাপনকে বাড়াবাড়ি মনে হয়েছে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের কাছে।
গত ১৮ ডিসেম্বর লুসাইলের আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ ৩-৩ গোলে সমতা হয়েছিল। মেসি করেছিলেন জোড়া গোল। আর কিলিয়ান এমবাপ্পে করেছিলেন হ্যাটট্রিক। পরে টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে শিরোপা জেতে আকাশী-নীলরা। ম্যাচ শেষে গোল্ডেন গ্লাভসের পুরস্কার হাতে নিয়ে মজা করেছিলেন মার্তিনেজ। ড্রেসিংরুমে এমবাপ্পের স্মরণে এক মিনিট নীরবতা পালন করতে বলেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক। এরপর বুয়েনস এইরেসে বাস প্যারেডে এমবাপ্পের পুতুল হাতে নিয়ে উদ্যাপন করছিলেন মার্তিনেজ।
আর্জেন্টিনা দলের এমন উদ্যাপনকে অগ্রহণযোগ্য বলছেন দেশম। আরএমসি স্পোর্টসকে ফ্রান্স কোচ বলেন, ‘ছাদে উঠে লাফালাফি আর উদ্যাপন করার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তবে এখানে বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ ছিল না। এমনটা কারও প্রাপ্য নয়, বিশেষ করে কিলিয়ানের। এমন আচরণ অগ্রহণযোগ্য। মাঝে মাঝে খুব বাড়াবাড়ি হয়ে গেছে।’
এখন পর্যন্ত ফ্রান্স বিশ্বকাপ জিতেছে দুবার। ফরাসিদের দুটি বিশ্বকাপ অর্জনেই ছিলেন দেশম। ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে আর ২০১৮ সালে কোচ হিসেবে শিরোপা জিতেছেন তিনি। ২০২৬ পর্যন্ত দেশমের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ফ্রান্স।

রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে হারিয়ে লা লিগায় জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। বড় ব্যবধানে জিতেও দলের পারফরম্যান্সের কিছু দিক নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না প্রধান কোচ জোসে মরিনিও। বিশেষ করে দ্বিতীয়ার্ধে দলের শারীরিক ও মানসিক শক্তি কমে যাওয়া এবং সুযোগ নষ্টের প্রবণতা ভাবাচ্ছে তাঁকে।
১০ মিনিট আগে
নিউইয়র্কের ফ্লাশিং মিডোজে অবশেষে নিজের নামের পাশে ইউএস ওপেনের শিরোপা লিখলেন এলেনা রিবাকিনা। ফাইনালে দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে প্রথমবার ইউএস ওপেন জিতলেন কাজাখস্তানের ২৭ বছর বয়সী তারকা।
১ ঘণ্টা আগে
শুরুতেই পিছিয়ে পড়ার পর ভাগ্যক্রমে পাওয়া গোলে সমতায় ফেরে ইন্টার মায়ামি। এরপর লিওনেল মেসির দৃষ্টিনন্দন গোলে লিড নেয় ফ্লোরিডার ক্লাবটি। এই গোলে ভর করে জয়ের স্বপ্নই বুনছিল তারা। কিন্তু শেষ দিকে গোল হজম করে স্বপ্নভঙ্গ হয় মায়ামির।
২ ঘণ্টা আগে
নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৮টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পা রাখে ভারত। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে লঙ্কানর
২ ঘণ্টা আগে