
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ৬ দফা দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে তালা লাগিয়ে এই কর্মসূচির শুরু করেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ কয়েকজন কর্মচারী ও কর্মকর্তা আটকে পড়েন। এরপর বেলা ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘পুলিশের হামলার, বিচার চাই বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—শিক্ষার্থীদের ওপর হামলাকারী স্থানীয় ও পুলিশ সদস্যদের বিচার, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করা, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতিনির্ধারণে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমানুল্লাহ খান বলছেন, ‘গতকাল এ ঘটনায় পুলিশের ভূমিকা অনেকটা নিষ্ক্রিয় ছিল। তাদের নিষ্ক্রিয়তার সুযোগে স্থানীয় সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করেছে। আমাদের দাবিসমূহ মানা না হলে আন্দোলন চলবেই।’ এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

জয়পুরহাট সদরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চকশ্যাম এলাকার রায়হান হোসেন, পূর্ব ধানমন্ডি এলাকার সাইদুল ইসলাম ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মথরপাড়া এলাকার
২ মিনিট আগে
আজ বুধবার সন্ধ্যা ৬টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৩ মিটার; যা বিপৎসীমার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ মিটার) ২ সেন্টিমিটার নিচে। এর আগে সকাল ৬টা ও ৯টায় পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
৬ মিনিট আগে
বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে চান্দেরকোলা এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নিহত মনিরা বেগম ও তাঁর ছেলে আহাদ হাওলাদারকে। অন্যদিকে মনিরা বেগমের মা রাশিদা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয় বাগেরহাট সদর...
১২ মিনিট আগে
রাজধানী ও পার্শ্ববর্তী পাঁচ জেলা নিয়ে গঠিত বৃহত্তর ঢাকার জন্য ২০৪৫ সাল পর্যন্ত সমন্বিত পরিবহন উন্নয়নের দীর্ঘমেয়াদি রূপরেখা উপস্থাপন করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। পরিকল্পনায় ৮টি মেট্রোরেল লাইন, ৩টি রিং রোড, ৬টি এক্সপ্রেসওয়ে, ২টি বিআরটি লাইন এবং ২১টি মাল্টিমোডাল...
২৬ মিনিট আগে