ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। একজন অভিনেতা হিসেবে তাঁর আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। সোশ্যাল মিডিয়াতে সরব, সরব বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানেও। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দুইবার।
সব মিলিয়ে তুমুল ব্যস্ত সময় পার করেন জায়েদ খান। বিয়ে করব করব করে ৩৮টি বসন্ত পার করে দিয়েছেন। সাম্প্রতিক ব্যস্ততা ও বিয়ের বিষয়ে পক্ষ থেকে জানতে চাইলে জায়েদ বলেন, বিয়ে করলে নায়কদের তারকাখ্যাতি কমে যায়! মজার ছলে এ কথা বললেও নায়ক ব্যস্ততার কথাই জোর দিয়ে বললেন।
আজকের পত্রিকাকে জায়েদ খান বলেন, ‘আসলে বিয়ের জন্য মানসিকভাবে যে প্রস্তুতি নিতে হয় সে ফ্রি সময়টা আমার নেই। আমি ব্যাচেলর সময়টা এনজয় করছি। আসলে আই এনজয় মাই লাইফ।’
মজা করে জায়েদ খান বলেন, ‘বিয়ে করলে তারকাখ্যাতি কমে যায়, আমি কি ইচ্ছে করে নিজের ক্ষতি করব নাকি? আর আমি বিয়ে করে ফেললে বিয়ের আলোচনাটা হবে কাকে নিয়ে?’
বিয়ের বিষয় ছাড়াও জায়েদ কথা বলেছেন শিল্পী সমিতি নিয়ে। এ বিষয়ে জায়েদ বলেন, ‘সমিতি কী করছে আপনারা তো দেখছেন। শুধু চেয়ার দখল করলেই নেতা হওয়া যায় না, কাজ করে তা প্রমাণ করতে হয়। আমার অবর্তমানে এখন সবাই বুঝতে পেরেছে আমাদের সময়টা কী পরিমাণ শিল্পীবান্ধব ছিল।’
জায়েদ খানকে সর্বশেষ গত ৯ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে। সম্প্রতি তিনি শেষ করেছেন জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমার শুটিং। সিনেমার ডাবিং নিয়ে শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন নায়ক। এ সিনেমায় আরও অভিনয় করেছেন—ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে