দক্ষিণী অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজের নিষিদ্ধের খবর ছড়িয়েছে গতকাল শুক্রবার। একটি তামিল সিনেমায় পারিশ্রমিক নিয়েও অভিনয় না করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কিন্তু গতকাল ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ থেকে ইলিয়ানার নিষিদ্ধ হওয়ার খবরটি ভুয়া।
ইন্ডিয়া টুডে জানায়, খবরটির সত্যতা নিশ্চিত করতে তারা তামিল চলচ্চিত্র প্রযোজক সমিতির সঙ্গে আলাপ করেছে। তখন সমিতি তাদের জানায়, ইলিয়ানার নিষিদ্ধের সংবাদটি সম্পূর্ণ ভুয়া। এটি কীভাবে ছড়াল তা সমিতি জানে না।
দক্ষিণী সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও হিন্দি ছবির দর্শকের কাছেও পরিচিত নাম ইলিয়ানা ডি’ক্রুজ। অনুরাগ বসুর ‘বরফি’ সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
এরপর তাঁকে দেখা যায় ‘রেইড’, ‘বাদশাহো’সহ বলিউডের বেশ কয়েকটি সিনেমায়।
২০০৬ সালে ‘দেবদতাসু’ দিয়ে তেলেগু সিনেমায় অভিষেক। এরপর থেকে তেলেগু সিনেমাতেই বেশি দেখা গেছে ইলিয়ানাকে। মাঝে করেছেন তামিল ও কন্নড় ছবিও।
২০১২ সালে সর্বশেষ তামিল সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী, ‘নানবান’ নামে সিনেমাটি প্রশংসিত হয়েছিল অনেক।
ইলিয়ানাকে সর্বশেষ দেখা যায় হিন্দি সিনেমা ‘দ্য বিগ বুল’-এ। অভিষেক বচ্চনের সঙ্গে সেই সিনেমাটি মুক্তি পায় দুই বছর আগে।
চলতি বছর দুই সিনেমায় দেখা যাবে ইলিয়ানাকে, যার একটি ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’র শুটিং শেষ। নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমার শুটিং চলছে এখন।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে