জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী বর্তমানে গানের পাশাপাশি অভিনেত্রী হিসেবেও কাজ করছেন। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কথা হয় তাঁর সঙ্গে।
অভিনেত্রী হিসেবে বিনোদন জগতে কাজ করা নিরাপদ কিনা জানতে চাওয়া হয় পড়শীর কাছে। আজকের পত্রিকাকে পড়শী বলেন, ‘আসলে নিরাপদ নারী-পুরুষ আমরা কেউই না। তবে আমার কাছে মনে হয় এখন বিশ্ব আগের জায়গায় নেই। প্রতিটা মানুষ এখন সচেতন।’
পড়শী আরও বলেন, ‘এ বিষয়ে মুখ্য ভূমিকা পালন করবে পরিবার। আমি মনে করি প্রত্যেকটি পরিবারের উচিত তাঁদের মেয়ে শিশুকে ছোট থেকেই তাঁর নিরাপত্তার বিষয়গুলো সম্পর্কে শিক্ষা প্রধান করা। আসলে এ পৃথিবীতে কেউ শতভাগ নিরাপদ না।’
নিজে একজন মেয়ে হিসেবে কতটা নিরাপদ জানতে চাইলে পড়শী বলেন, ‘আসলে আমার পরিবার সবময় আমার সঙ্গে থাকেন। কনসার্ট কিংবা শুটিং পরিবারের কেউ না কেউ আমার সঙ্গে সব সময় থাকে।’
পড়শী তাঁর নারী দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘পরিবারকে প্রাধান্য দিতে শিখুন। দিন শেষে তাঁরাই আমাদের নিরাপদ আশ্রয়স্থল।’
২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’র ২য় রানার আপ হওয়ার মাধ্যমে মূলত সংগীতজীবন শুরু করেন পড়শী। ২০০৯ সালে তিনি তাঁর একক অ্যালবাম ‘পড়শী’ দিয়ে শ্রোতাপ্রিয়তা পান। প্রথম অ্যালবাম প্রকাশের পর ২০১১ থেকে প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ শুরু করেন পড়শী। ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ‘পড়শী ২’ মুক্তি পায়। ২০১২ সালে পড়শী ‘বর্ণমালা’ নামে একটি ব্যান্ড দল গঠন করেন। ২০১৩ সালের ঈদুল ফিতরে তার তৃতীয় একক অ্যালবাম ‘পড়শী ৩’ মুক্তি পায়। এই অ্যালবামের ‘জনম জনম’, ‘হৃদয় আমার’, ‘লাভ স্টেশন’ শিরোনামের গানগুলি বেশ জনপ্রিয়তা পায়।
গানের ভুবনে বাজিমাত করে পড়শি নাম লিখিয়েছেন অভিনয়েও। সেখানেও সফল সাবরিনা পড়শী। দর্শকেরা পড়শীর অভিনয় সানন্দে গ্রহণ করেছেন। ‘মারিয়া ওয়ান পিস’ ও ‘শাদি মোবারক’ নাটকের মাধ্যমে পড়শী অভিনেত্রী হিসেবে নিজের জায়গা পোক্ত করেছেন। গত ভালোবাসা দিবসেও তাঁর বেশ কয়েকটি কাজ বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়েছে। আগামী ইদের কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৩ মিনিট আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৯ ঘণ্টা আগে