৯ বছরের অপেক্ষার পর নিজেদের দ্বিতীয় অ্যালবাম আনছে জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ। ‘অন্তঃসারশূন্য’ শিরোনামের অ্যালবামের মুক্তি উপলক্ষে আগামী ১০ মার্চ একক কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডটি। এদিনই ফ্যানদের সঙ্গে আনন্দ উদ্যাপনে ফার্মগেটের কেআইবি মিলনায়তনে উন্মুক্ত হবে নতুন অ্যালবামটি।
জানা গেছে, ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামে থাকছে মোট সাতটি গান। আগে প্রকাশ পাওয়া ‘নিজের জন্য’, ‘আমি বদলে যাব’, ‘উড়ে যাওয়া পাখির চোখে’ গানগুলো ছাড়াও এতে যুক্ত হবে নতুন কিছু গান।
অ্যালবাম প্রকাশে ৯ বছরের এই দেরি কেন, সে সম্পর্কে জানতে চাইলে ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান বললেন, ‘কয়েক বছর ধরে কনসার্টে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাদের, আসলে এত ব্যস্ততার মধ্যে নতুন অ্যালবাম রেকর্ডিং অনেক চ্যালেঞ্জিং। এর পরেও আমাদের শ্রোতাদের ভালোবাসার প্রতিদানে আমরা অ্যালবামটি আনছি। অ্যালবামের কাজ সময় নিয়ে করেছি। শ্রোতাদের কাছে এবার গানগুলো পৌঁছাবে।’
প্রসঙ্গত, ২০১০ সালে ‘দ্য ৬৯’ অ্যালবামে অ্যাশেজের ‘হীন’ ও ২০১২ সালে মিক্সড অ্যালবাম ‘হাতিয়ার’-এ ছিল ‘পবিত্র পাপ’ গানটি। এরপর প্রথম একক অ্যালবাম ‘ছারপোকা’ দিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু ব্যান্ডটির।
অ্যাশেজের লাইনআপ—জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (লিড গিটার), তৌহিদ আহমেদ বিজয় (ড্রামস), আদনান বিন জামান (কিবোর্ড) ও ওয়াহিদুজ্জামান তূর্য (বেজ গিটার)।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে