নিয়তি হয়তো এভাবেই লেখা ছিল, নিজের সিনেমা বড় পর্দায় দেখার আগেই মারা গেলেন মালায়লাম তরুণ পরিচালক জোসেফ মনু জেমস। ৩১ বছর বয়সী এই তরুণ পরিচালক হেপাটাইটিসে আক্রান্ত হয়ে গত শনিবার কেরেলার এরনাকুলামের একটি হাসপাতালে মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য দেওয়া হয়েছে।
জোসেফের প্রথম সিনেমা ‘ন্যান্সি রানি’র পোস্টার রিলিজ হয়েছে ইতিমধ্যে। খুব শিগগিরই হয়তো সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হত। তাঁর এই অকালপ্রয়াণে শোকস্তব্ধ মালায়লাম চলচ্চিত্র জগৎ। গতকাল রোববার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা শ্রীনিবাসন, লাল, লেনা, ইন্দ্রণ প্রমুখ।
ন্যান্সি রানির প্রধান নারী চরিত্রে অভিনয় করা অভিনেত্রী আহনা তাঁর ইনস্টাগ্রামে লিখেন, ‘যেখানেই থাকবে শান্তিতে থেকো মনু। তোমার তো এমন পরিণতি হওয়ার কথা ছিল না!’ দক্ষিণের অভিনেতা-প্রযোজক আজু ভারগিস লেখেন, ‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে ভাই।’
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন জোসেফ মনু জেমস। পরে পরিচালনায় মন দেন। বেশ কিছু দিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেন মালায়লাম, কন্নড় এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এরপর নিজে সিনেমা পরিচালনার সিদ্ধান্ত নেন। প্রথম সিনেমার নাম দেন ‘ন্যান্সি রানি’।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১০ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২১ ঘণ্টা আগে