গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও ইমরান হাশমি অভিনীত সিনেমা ‘সেলফি’। কিন্তু বক্স অফিসে হতাশ করছে সিনেমাটি। প্রথম দিনে ‘সেলফি’ আয় করেছে মাত্র ৩ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
তরুণের টুইট অনুযায়ী পিভিআর থেকে আয় ৬৪ লাখ রুপি, ইনক্স থেকে ৪৩ লাখ রুপি, সিনেপোলিস থেকে ২৩ লাখ রুপি আয় করেছে ছবিটি। অর্থাৎ মাল্টিপ্লেক্স চেইনগুলো থেকে মাত্র ১ কোটি ৩০ লাখ রুপি আয় করেছে ছবিটি। বেশ কিছু জায়গায় দর্শক একেবারে কম থাকায় শো বাতিলও করতে হয়। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে পুরো ভারত এবং বিশ্বের অন্যান্য জায়গা মিলে ছবির আয় ৩ কোটি রুপির বেশি নয়।
এত এত আলোচনা, প্রচার, রেকর্ড কিছুতেই ভাগ্য ফেরেনি অক্ষয়ের। সেলফি যদি অক্ষয় কুমারের ভাগ্য না ফেরাতে পারে তবে এটি হবে তাঁর একটানা ৯ম ফ্লপ সিনেমা। সিনেমাটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সমালোচনায় ভেসেছে সামাজিক মাধ্যমগুলো। দর্শকেরা অনেকেই মনে করছেন রিমেক ছবিতে কাজ করার থেকে বিরতি নেওয়া উচিত অক্ষয় কুমারের।
রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ মালায়লাম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক। এই সিনেমায় অক্ষয়–ইমরান ছাড়াও আরও অভিনয় করেছেন–নুসরাত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। এ ছাড়াও অতিথি চরিত্রে দেখা গেছে ম্রুনাল ঠাকুরকে। সিনেমাটির প্রযোজনা করেছে ধর্ম প্রোডাকশন, পৃথ্বীরাজ প্রোডাকশন, ম্যাজিক ফ্রেম এবং কেপ অফ গুড ফিল্মস।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে