বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না তাঁর। একের পর এক ফ্লপ সিনেমায় অনেকটা ভেঙে পড়েছেন অভিনেতা। এরই মধ্যে আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন সিনেমা ‘সেলফি’। সিনেমাটির প্রচারে সম্প্রতি একটি টেলিভিশন শোয়ে গিয়েছিলেন। সেখানেই বলেন, মায়ের মৃত্যুর পর তাঁর একটা ছবিও হিট করেনি।
টেলিভিশন শো ‘আজতক’-এ গিয়ে কথা বলার সময় আবেগতাড়িত হয়ে পড়েন অক্ষয় কুমার। মায়ের কথা বলতেই কেঁদে ফেলেন অক্ষয়। অক্ষয় বলেন, ‘মায়ের মৃত্যুর পর আমার একটা ছবিও ব্যবসাসফল হয়নি। এখনো শুটিং শেষে মায়ের ঘরে গেলেই চোখে জল এসে যায়।’
অক্ষয়ের স্বগতোক্তি, ‘জীবিত থেকে তিনি যদি আমাকে বক্স অফিসে বারবার এভাবে ব্যর্থ হতে দেখতেন তাহলে কী বলতেন? মা থাকলে বলতেন, মন খারাপ কোরো না, ঈশ্বর তোমার সঙ্গে আছেন।’
উল্লেখ্য, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া মারা যান।
ওই শোয়ে অক্ষয়কে প্রশ্ন করা হয়, তিনি কি চান যে তাঁর ছেলে অভিনয়ে নাম লিখিয়ে পারিবারিক ঐতিহ্য এগিয়ে নিয়ে যাক? এ বিষয়ে অক্ষয় বলেন, ‘ওর সিনেমা নিয়ে আগ্রহ নেই, আর আমি শুধু চাই ও সুখে থাকুক।’
আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও ইমরান হাশমি অভিনীত সিনেমা ‘সেলফি’। মালায়লাম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক এটি। রাজ মেহতা পরিচালিত এই সিনেমায় অক্ষয়-ইমরান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে ম্রুনাল ঠাকুরকে।
শিগগিরই অক্ষয়কে টাইগার শ্রফের সঙ্গে দেখা যাবে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায়। এ ছাড়া তাঁর হাতে রয়েছে ‘ওহ মাই গড-২’ ও ‘ক্যাপসুল গিল’ সিনেমা।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে