জাভি হার্নান্দেজ যেন ভবিষ্যৎ নিয়েই ভাবতে পছন্দ করেন। গতকাল লা-লিগার ম্যাচ জিতলেও জাভির চিন্তা এই সপ্তাহের শেষের দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ নিয়ে। কারণ, ইউরোপা লিগে ইউনাইটেডের বিপক্ষেই যে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে বার্সা।
ক্যাম্প ন্যুতে গতকাল লা-লিগায় বার্সেলোনার প্রতিপক্ষ ছিল কাদিজ। কাদিজকে ২-০ গোলে হারিয়েছে বার্সা। কাতালানদের গোল দুটি করেছেন সার্জি রবার্তো ও রবার্ট লেভানডফস্কি। যেখানে লেভানডফস্কি ১৫ গোল করে লা-লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। তবে জাভির দুশ্চিন্তা খেলোয়াড়দের চোট ও ক্লান্তি নিয়ে। লেভানডফস্কিকে ৭৪ মিনিটের সময় তুলে নিয়েছেন। সঙ্গে পেদ্রির চোট তো রয়েছেই। আর বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের দ্বিতীয় লেগে ইউনাইটেডের বিপক্ষে খেলবে কাতালানরা। ইউরোপা লিগের ম্যাচের কথা ভেবে গতকাল বার্সা কোচ বলেন, ‘ফ্রেঙ্কি ডি ইয়ং ও রবার্ট লেভানডফস্কি অনেকক্ষণ খেলেছে। তাই তাদের আমি উঠিয়ে নিয়েছি। তাছাড়া এর আগে পেদ্রি চোটে পড়েছে। আমরা আর বেশি চোট নিয়ে এগোতে চাই না। আগামীকাল থেকে আমরা বৃহস্পতিবারের ম্যাচের প্রস্তুতি নিচ্ছি।’
গত বৃহস্পতিবার ক্যাম্প ন্যুতে ইউরোপা লিগের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগের ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। তাছাড়া দুটো দলই যার যার লিগে আছে দারুণ ছন্দে। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ৫ পরাজয়ে ৪৯ পয়েন্ট নিয়ে ম্যানইউ আছে তিন নম্বরে। আর লা লিগায় ২২ ম্যাচে ১৯ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা।

শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। একইসঙ্গে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে আই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে পা রাখল তারা। ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়া নরওয়ের শেষ বত্রিশে প্রতিপক্ষ আইভরি কোস্ট। আর ভুল কৌশলের চড়া মূল্য দিয়ে মাঠ ছাড়তে হয় হালান্ডহীন নরওয়েকে। টরন্টোয় গ্রুপের অপর ম্যাচে ইরাককে ৫–০ গ
২ ঘণ্টা আগে
এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে মিনিটের হিসেবে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন পিএসজির এই ফরোয়ার্ড। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার এরিক প্রোবস্ট মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করে শীর্ষে জায়গা করে নিয়েছিলেন। আজ বোস্টনের মাঠে ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে সেই ৭২
৩ ঘণ্টা আগে
টিম টেক্টর লং অনে ক্যাচ ধরার পর মুষ্টিবদ্ধ উদযাপন শুরু করলেন। তাঁর উদযাপন যেন থামতেই চাইছে না। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে আজ যাঁরা বেলফাস্টে আয়ারল্যান্ড-ভারত প্রথম টি-টোয়েন্টি দেখেছেন, নিশ্চয়ই তাঁরা বুঝতে পেরেছেন টিম টেক্টরের এমন উচ্ছ্বাসের কারণ। ভারতকে ৩৪ রানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে
৬ ঘণ্টা আগে
এই তো গত পরশু ৩৯ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। ক্যারিয়ার সায়াহ্নে এসে কী দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। এই বয়সেও তাঁর এমন তারুণ্য রীতিমতো অবাক করে সবাইকে। কিন্তু কাউকে কোনো না কোনো সময় তো ‘ফুলস্টপ’ টানতে হয়। মেসিও এখন সেই অবস্থাতেই আছেন।
৭ ঘণ্টা আগে