স্মার্টফোন ব্যবহারকারীদের ইন্টারনেট ব্রাউজিংকে আরও সহজ করতে নতুন দুটি ফিচার এনেছে গুগল ক্রোম। দুটি ফিচার হলো- ‘পার্শিয়াল কাস্টম ট্যাব’ এবং ‘অটো-ফিলিং পাসওয়ার্ড’। গুগল আশা করছে, ফিচার দুটি ব্যবহারকারীদের ইন্টারনেট ব্রাউজিং আরো সহজ করবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকটাইমসের প্রতিবেদন অনুযায়ী, পার্শিয়াল কাস্টম ট্যাবের মাধ্যমে ডেভেলপাররা প্রাথমিক ভাবে ব্রাউজারের ট্যাবের ওপর আরও নিয়ন্ত্রণ পাবে। ব্যবহারকারী কোনো আর্টিকেলের লিংকে ক্লিক করে অর্ধেক স্ক্রিনে সেটি দেখতে পারবেন।
গুগল জানিয়েছে, ক্রোম কাস্টম ট্যাবগুলো ওয়েবভিউয়ের চেয়েও বেশি কার্যকর। গুগলের এই নতুন ফিচারের লক্ষ্য হলো মোবাইল ডিভাইসগুলোতে ইন-অ্যাপ ব্রাউজিংয়ের সুবিধা আরও নির্বিঘ্ন এবং ব্যবহারকারীবান্ধব করা। পার্শিয়াল কাস্টম ট্যাব এবং অটো-ফিলিং পাসওয়ার্ড ফিচার ডেভেলপারদের জন্য অনেক কার্যকরী হবে।’
সম্প্রতি, ক্রোমের জন্য নতুন এক নিরাপত্তা ফিচার নিয়ে আসে গুগল। এই ফিচারের নাম ‘লক ইনকগনিটো’। এই ফিচার ব্যবহারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্রোমের ‘ইনকগনিটো মোড’ লক করে রাখার সুযোগ পাবেন। যা পাসকোড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই খোলা যাবে। ফলে, অন্য কেউ ফোনটি হাতে পেলেও ব্রাউজারের ইনকগনিটো মোডে প্রবেশ করে ব্যবহারকারী কি খোঁজ করছেন তা দেখতে পাবেন না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আইওএস অপারেটিং সিস্টেমে গুগল ক্রোমের এই ফিচারটি বেশ কিছু সময় ধরে থাকলেও এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সংস্করণেও চালু হলো এটি। ব্যবহারকারী ‘ইনকগনিটো’ ট্যাব বদলে অন্য কোনো ট্যাবে গেলে পুনরায় ফিরে আসার সময় ক্রোম ব্রাউজারে পাসকোড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আনলক করতে হবে।
এই ফিচার চালু করতে হলে ব্যবহারকারীকে প্রথমে ক্রোম ব্রাউজারের ওপরের ডান কোনায় থাকা তিন-ডটের মেনুতে ট্যাপ করতে হবে। এরপর, সেটিংয়ে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনে যাওয়ার পর তিনি ‘লক ইনকগনিটো ট্যাবস হোয়েন ইউ লিভ ক্রোম’ নামের অপশন দেখতে পাবেন। এটি চালু করলেই ব্রাউজারে ফিচারটি চালু হয়ে যাবে।
এর আগে, নতুন বছর থেকে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ / ৮.১ অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপগুলোতে ক্রোমের হালনাগাদ সংস্করণ সমর্থন বন্ধ হওয়ার ঘোষণা দেয় গুগল। যেসব ব্যবহারকারীর কাছে এখনো এই তিন অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপ রয়েছে, তাঁরা গুগল ক্রোমের নতুন সংস্করণ ব্যবহার করতে চাইলে উইন্ডোজ আপগ্রেডের পরামর্শ দেয় টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

যুক্তরাজ্যের ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য রাতে সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর ‘কারফিউ’ বা সান্ধ্য আইন জারির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তবে তরুণেরা চাইলে তাদের অ্যাকাউন্টের সেটিংস পরিবর্তন করে এ নিষেধাজ্ঞা এড়াতে পারবে।
৩ দিন আগে
এআই খাতে বিনিয়োগের ঢেউয়ে বড় ধাক্কা খেল আইবিএম। এক দিনেই বাজারমূল্য থেকে উধাও ৬৮ বিলিয়ন ডলার। ইতিহাসের সবচেয়ে বড় শেয়ারদর পতনের মুখে প্রযুক্তি জায়ান্টটি।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবার গণিত গবেষণায়ও নতুন ইতিহাস গড়ার ইঙ্গিত দিল। ওপেনএআই জানিয়েছে, তাদের নতুন বৃহৎ ভাষা মডেল GPT-5.6 Sol প্রায় ৫০ বছর ধরে অমীমাংসিত থাকা বিখ্যাত ‘সাইকেল ডাবল কভার কনজেকচার’-এর (Cycle Double Cover Conjecture) একটি পূর্ণাঙ্গ প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছে।
৪ দিন আগে
যুক্তরাজ্যের লেস্টারের বাসিন্দা ২২ বছর বয়সী জেসমিন কৌর। ১৩ বছর বয়সে তাঁর ‘অ্যানোরেক্সিয়া’ (ক্ষুধামন্দা ও ওজন কমে যাওয়ার রোগ) ধরা পড়ে। এরপর টানা ছয় বছর তাঁকে চিকিৎসা নিতে হয়। জেসমিন বলেন, ‘শুরুটা খুব স্বাভাবিকভাবেই হয়েছিল। আমি আরও ফিট ও সুস্থ হতে চেয়েছিলাম।
৪ দিন আগে