ভারতের কন্নড় ব্লকবাস্টার সিনেমা ‘কানতারা’ গত বছর বক্স অফিসে একটানা রাজত্ব করেছে। গল্প ও এর ভিজ্যুয়ালের কারণে সারা বিশ্বে অনেক প্রশংসা কুড়িয়েছে। প্রশংসার পাশাপাশি আয়ের দিক থেকেও মাইলফলক অর্জন করেছে ছবিটি। ঋষভ শেঠির ছবিটি সারা বিশ্ব থেকে আয় করেছে ৪০০ কোটি রুপির বেশি। তবে এবার এ ছবির গানের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে।
দক্ষিণ ভারতের জনপ্রিয় ব্যান্ড থাইকুডম ব্রিজ-এর অভিযোগ অনুযায়ী, পরিচালক ঋষভ তাদের থেকে একটি গান চুরি করেছেন। ব্যান্ড দলটির অভিযোগ, ‘কানতারা’ সিনেমায় ‘বরাহ রূপম’ গানটির সঙ্গে তাদের স্বরচিত গান ‘নবরসম’-এর হুবহু মিল রয়েছে। তাদের এই অভিযোগের ভিত্তিতে কানতারার পরিচালক ও প্রযোজককে তলব করেছে কেরালা পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গতকাল রোববার উচ্চ আদালতের নির্দেশে তাঁরা তদন্তকারী কর্মকর্তার সামনে হাজির হয়েছিলেন। সেখানে তাঁদের বক্তব্য রেকর্ড করা হয়েছে।
তবে সিনেমাটির সংগীত পরিচালক ব্রিজ ব্যান্ডের অভিযোগকে ভ্রান্ত বলেই জানিয়েছেন।
গত বছরের ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘কানতারা’। প্রায় ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি প্রায় ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করে। ‘কানতারা’ সিনেমাটি প্রযোজনা করেছে হম্বেল ফিল্মস। চিত্রনাট্য রচনা ও পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন ঋষভ। এতে আরও অভিনয় করেন প্রমোদ শেঠি, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া ও কিশোর।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৮ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
২০ ঘণ্টা আগে