
১০ ফেব্রুয়ারি শুক্রবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘মেইড ইন চিটাগং’। আগের বছরের সাফল্যের ধারাবাহিকতায় এ বছর বায়োস্কোপ ফিল্মস তাদের প্রথম পরিবেশনা হিসেবে যুক্তরাষ্ট্রে মুক্তি দিচ্ছে সিনেমাটি। নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসহ প্রায় ২২টি শহরের ৫১টি সিনেমা হলে প্রদর্শিত হবে সিনেমাটি। জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমায় সপ্তাহব্যাপী ২৮টি শো থাকবে বলে জানিয়েছেন বায়োস্কোপ কর্তৃপক্ষ ।
এ ছাড়া, দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে তারা। সম্পূর্ণ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগং’ সিনেমাটির পরিচালক ইমরাউল রাফাত। রূপকথা প্রোডাকশনসের ব্যানারে নির্মিত রোমান্টিক কমেডি ঘরানার সিনোমটির প্রযোজক এনামুল কবির সুজন । ওটিটি প্রোডিউসার বিঞ্জ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসিরুদ্দিন, মুকিত জাকারিয়া, চিত্রলেখা গুহ প্রমুখ । এ উপলক্ষে ৬ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ, সিনেমাটির প্রযোজক এনামুল কবির সুজন, অনলাইনে যুক্ত হয়েছিলেন সিনেমার অভিনেতা পার্থ বড়ুয়া।
অনুষ্ঠানে ভিডিওবার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান অভিনেত্রী তারানা হালিম, অভিনেতা সাজু খাদেম, চিত্রলেখা গুহ প্রমুখ। সংবাদ সম্মেলনে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘কোভিড এবং তার পরবর্তী সময়ে আমরা খুব দুশ্চিন্তাময় একটি সময় কাটিয়েছি । আমার মনে হয়, এখন সবার একটু হালকা হওয়া উচিৎ, একটু হাসা উচিৎ । ‘মেইড ইন চিটাগং’ সিনেমাটি সেই সুযোগ করে দেবে। রোমান্টিক কমেডি এই সিনেমাটি পরিবারের সবাইকে নিয়ে হেসে আনন্দে দেখার মত একটি সিনেমা।’ উল্লেখ্য ‘মেইড ইন চিট’ সিনেমার ‘পেট পুরাদ্দে তুয়ার লাই’ গানটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। অনুষ্ঠানে সেই গানটি পরিবেশনের পাশাপাশি সিনেমার অংশবিশেষ দেখানো হয়।
বায়োস্কোপ ফিল্মসের অপর কর্ণধার নাওশাবা রশিদ বলেন , ‘আঞ্চলিক ভাষায় হলেও এই সিনেমায় শক্তিমান অভিনেতারা রয়েছেন । চট্টগ্রামের ঐতিহ্যবাহী জিনিসগুলো যেমন– জব্বারের বলি খেলা , বেলা বিস্কিট, মেজবানি রান্না- সব রয়েছে এই সিনেমায়। চট্টগ্রামকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই ছবিতে।’ বাংলাদেশের সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি দেওয়ার সার্বিক ব্যবস্থাপনার জন্য বায়োস্কোপ ফিল্মসের প্রতি কৃতজ্ঞতা জানান প্রযোজক এনামুল কবির সুজন।
বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ জানান, ‘মেইড ইন চিটাগং’ সিনেমায় বাংলা এবং ইংরেজি দুটি ভাষায় সাব-টাইটেল করা থাকবে। সিনেমাটি কানাডা এবং মধ্যপ্রাচ্যের দুবাই, ইউএই, কুয়তে, সৌদি আরব এবং ওমানেও পরিবেশনার দায়িত্ব নিয়েছে বায়োস্কোপ ফিল্মস।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে