
‘অতিরিক্ত গতিতে’ গাড়ি চালানোর অভিযোগে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এ জরিমানা করে হাইওয়ে থানা-পুলিশ।
হাইওয়ে থানা-পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটে গাড়ি নেওয়ার জন্য আসছিলেন হিরো আলম। পথে শায়েস্তাগঞ্জ থানার উলুকান্দি রেল গেট এলাকায় আসলে উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ হিরো আলমের গাড়ি আটক করে। গাড়ির কাগজপত্র সঠিক পেলেও অতিরিক্ত গতি থাকার কারণে মামলা দিয়ে ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
হিরো আলমের গাড়ির ড্রাইভার আব্দুর রহমান জানান, পরিচয় দেওয়ার পরও পুলিশ তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করেছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভুইয়া বলেন, ‘শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ নিয়মিত ডিউটি হিসেবে তল্লাশির সময় মঙ্গলবার দুপুরে হিরো আলমের গাড়িটি আটক করা হয়। পরে কাগজপত্র সঠিক পেলেও অতিরিক্ত গতি থাকার কারণে মামলা দিয়ে ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।’
আইনানুযায়ী জরিমানা আদায় করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দেখে জরিমানা করা হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ নেই তাঁর। নেই এমবিবিএস ডিগ্রিও। অথচ দীর্ঘদিন ধরে ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগী দেখে আসছিলেন নাটোরের নলডাঙ্গার পল্লিচিকিৎসক আল আমিন। এই অভিযোগে আজ সোমবার তাঁকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২০ মিনিট আগেকক্সবাজারে ব্লু ইকোনমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রামুর বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত শুরুর কথা বলা হয়েছে।
২৩ মিনিট আগে
পুলিশের বিভিন্ন থানা ও সরকারি দপ্তর থেকে হারানো অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে র্যাব...
২৩ মিনিট আগে
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ক্লারিকাল সুপারভাইজার ও সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনকে (৫৭) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২ কোটি ৭৩ লাখ ৬১ হাজার ৬৭৩ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
২৮ মিনিট আগে