গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসরে ইতিহাস গড়েছেন মার্কিন গায়িকা বিয়ন্সে। মোট চারটি গ্র্যামি পুরস্কার জিতে সবচেয়ে বেশি গ্র্যামিজয়ী তারকা এখন তিনি। এখন পর্যন্ত ৩২টি গ্র্যামি জিতেছেন এই মার্কিন তারকা। প্রয়াত হাঙ্গেরিয়ান-ব্রিটিশ তারকা সংগীত পরিচালক জর্জ সলতি দুই দশক ধরে ৩১ বার গ্র্যামি পুরস্কারের রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্রিপটো ডটকম অ্যারেনায় বসেছিল এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের আয়োজন।
বাংলাদেশ সময় আজ সোমবার সকাল ছয়টায় শুরু হয় গ্র্যামি অ্যাওয়ার্ডের এবারের আয়োজন। কমেডিয়ান ট্রেভর নোয়াহ তৃতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডের উপস্থাপনা করেন।
এবারের আসরে ৯ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন বিয়ন্সে। সেরা নাচ–ইলেকট্রিক মিউজিক অ্যালবাম (রেনেসাঁ) ছাড়াও সেরা ট্র্যাডিশনাল আরঅ্যান্ডআর পরিবেশনা (প্লাস্টিক অব দ্য সোফা), সেরা নাচ–ইলেকট্রিক রেকর্ডিং (ব্রেক মাই সোল), সেরা আরঅ্যান্ডআর গান (কাফ ইট) বিভাগে পুরস্কার জিতেছেন বিয়ন্সে।
পুরস্কার জয়ের পাশাপাশি মনোনয়নের রেকর্ডেও ভাগ বসিয়েছেন বিয়ন্সে। গ্র্যামির ইতিহাসের সর্বোচ্চ মনোনয়ন এখন যৌথভাবে বিয়ন্সে ও তাঁর স্বামী জে-জেডের দখলে। ৮৮ বার মনোনয়ন পাওয়ায় যৌথভাবে এই রেকর্ডটি গড়েছেন তাঁরা।
অনুভূতি জানাতে গিয়ে গ্র্যামির মঞ্চে বিয়ন্সে বলেন, ‘আমি আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। প্রথমে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আমার চাচা জনিকে ধন্যবাদ জানাই, যিনি আমাদের মাঝে নেই, কিন্তু প্রেরণা হয়ে তিনি আমার মাঝে আছেন। আমি মা-বাবা, স্বামী ও সন্তানদের ধন্যবাদ জানাই।’
গ্র্যামিতে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়ার তালিকায় বিয়ন্সে ও সলতির পর রয়েছেন প্রযোজক কুইন্সি জোনস (২৮) ও অ্যালিসন ক্রাউস (২৭)। এবারের আসরে ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে লিজ্জোর ‘অ্যাবাউট ড্যাম টাইম’। ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নিয়েছে বনি রাইটের ‘জাস্ট লাইক দ্যাট’ গানটি। ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ হয়েছে হ্যারি স্টাইলসের ‘হ্যারি’স হাউস’। ‘বেস্ট পপ সোলো আর্টিস্ট’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন অ্যাডেল। ‘ইজি অন মি’ গানের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও প্রযোজক ভায়োলা ডেভিসও। নিজের আত্মজীবনী ‘ফাইন্ডিং মি’-এর অডিও বইয়ের জন্য গ্র্যামি জেতেন তিনি। এর মাধ্যমে এমি, গ্র্যামি, অস্কার ও টনি অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকায় জায়গা করে নিয়েছেন ভায়োলা ডেভিস।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৩ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১৩ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৭ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে