শাহরুখ খানের পাঠান ছবিটি ‘ভালো লাগেনি’ বলে টুইটারে ভিডিও পোস্ট করেছিল একটি শিশু। ভিডিওটি বলিউড বাদশাহ শাহরুখের নজরেও আসে। শিশুর মন্তব্যের প্রতি সম্মান করেই শাহরুখ নিজের টুইটার পেজে ভিডিওটি শেয়ার করেন। আর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
শাহরুখ ওই ভিডিওটি শেয়ার করে বলেছেন, তরুণদের পছন্দকে সম্মান করুন। ছোটদের খুশি করতে নিজের আরও কঠোর পরিশ্রম করতে হবে বলে এক টুইটে জানান শাহরুখ।
টুইটে শাহরুখ বলেন, ‘ওহ ওহ! এখন আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। নতুন উদ্যমে কাজে ফিরতে হবে। তরুণ দর্শকদের হতাশ হতে দেওয়া যাবে না। দেশের তারুণ্যের প্রশ্ন। বি.দ্র. দয়া করে তাকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ দেখান...হয়তো সে রোমান্টিক...শিশুদের ব্যাপারে কে জানে!’
পাঠানের সাফল্যের পর মান্নাতের সামনে অপেক্ষমাণ ভক্তদের ভালোবাসার প্রতিদানে শাহরুখ বারান্দায় হাজির হচ্ছেন প্রায়ই।
এ দিকে শাহরুখের পাঠান ছবিটি প্রতিদিন একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে। মুক্তির ১২তম দিনে পাঠান গড়েছে নতুন রেকর্ড। বলিউডের প্রথম সিনেমা হিসেবে ভারতের মাটিতে ৫০০ কোটি রুপি আয়ের ঘরে প্রবেশ করেছে পাঠান। আর গতকাল ১১তম দিনেই আমির খানের ‘দঙ্গল’ সিনেমার ৭ বছরের রেকর্ড ভেঙেছে পাঠান। আমির খানের দঙ্গলকে পেছনে ফেলে হিন্দি ভাষার সিনেমা হিসেবে ভারতে এখন পর্যন্ত সর্বোচ্চ আয়ের দখল পাঠানের। এর আগে ৩৮৭ কোটি ৩৮ লাখ রুপি আয় নিয়ে রেকর্ডটি ছিল দঙ্গলের দখলে।
গত ২৫ জানুয়ারি মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান। এটি দিয়েই চার বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বিশ্বজুড়ে ৮ হাজার স্ক্রিনে একযোগে মুক্তি পায় সিনেমাটি। পাঠানে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১১ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১১ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১২ ঘণ্টা আগে