
চলমান অর্থনৈতিক সংকটের ফলে জীবনযাত্রার ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বিলাসী পণ্যের দিকে ঝুঁকছেন না বেশির ভাগই। এর প্রভাব পড়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোতেও। গত বছর টেক জায়ান্ট কোম্পানি গুলোর বিশাল অঙ্কের আয় কমেছে। এরই ধারাবাহিকতায় গত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রেকর্ড পরিমাণ বিক্রি কমেছে অ্যাপল পণ্যের।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের একই সময়ে তুলনায় গত বছরের শেষ তিন মাসে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরে আইফোন বিক্রি কমেছে ৫ শতাংশ। ২০১৯ সালের পর এটিই সবচেয়ে বড় পতন।
অ্যাপল জানিয়েছে, সারা বিশ্বেই প্রতিষ্ঠানটির বেশির ভাগ পণ্যের বিক্রি কমে গেছে। এর মধ্যে তাদের জনপ্রিয় পণ্য আইফোনের বিক্রি কমেছে ৪ শতাংশের বেশি। ম্যাক কম্পিউটারের বিক্রি কমেছে ২৯ শতাংশ। এ ছাড়া প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে ১৩ শতাংশ। হিসেব করলে দেখা যায়, অ্যাপলের মোট মুনাফা কমেছে ৩০ হাজার কোটি ডলার।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বলেন, ‘প্রতিষ্ঠানটি একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’
এই পরিস্থিতির কারণ হিসেবে কুক চীনের ‘জিরো কোভিড-১৯ নীতি’র ফলে হওয়া সরবরাহ ঘাটতিকে দায়ী করেছেন। অ্যাপলের বেশির ভাগ ফোনই চীনে উৎপাদন করা হয়। এ ছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনা মহামারির প্রভাব অ্যাপলের পণ্য বিক্রিতে প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি।

অ্যাপল চীনের বাজারের জন্য বিশেষভাবে এক নতুন এআই মডেল বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরি করেছে। অ্যাপলকে এই বিষয়ে সহায়তা দিচ্ছে দিচ্ছে চীনা প্রতিষ্ঠান আলিবাবা। এমনটাই জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি। এটি আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির আগের কৌশল থেকে একটি বড় পরিবর্তন, যেখানে চীনে কৃত্রিম
১৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি সাহিত্যকে অনেকেই নিম্নমানের বলে মনে করেন। কিন্তু নতুন এক গবেষণা বলছে, বাস্তবে পাঠকেরা অনেক সময় মানুষের লেখা গল্পের চেয়ে এআই-নির্মিত গল্পই বেশি পছন্দ করছেন। শুধু তা-ই নয়, কোন গল্প মানুষ লিখেছেন আর কোনটি এআই তৈরি করেছে—তা শনাক্ত করতেও তাঁরা প্রায় হিমশিম খাচ্ছেন।
১ দিন আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারীর সঙ্গে সাক্ষাৎ করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার প্রতিনিধিদল। সাক্ষাতে বাংলাদেশে মেটার ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় অফিস স্থাপনের জন্য
১ দিন আগে
ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা আজ বৃহস্পতিবার জানিয়েছে, অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর বিশ্বের প্রথম নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে তারা ৭ লাখ ৫০ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে।
২ দিন আগে