
চলতি বছর হজ প্যাকেজ মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করছে ধর্ম মন্ত্রণালয়। এ বছর বিমান ভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারিত হয়েছে। গত বছর সরকারি পর্যায়ে হজ প্যাকেজ ছিল ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। এ বছরে খরচ বাড়লো ৯৬ হাজার ৬৭৮ টাকা।
আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্তের কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
ধর্ম প্রতিমন্ত্রী জানান, এ বছর হজ কোঠা অনুযায়ী বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারিত হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি পর্যায়ে এক লাখ ১২ হাজার ১৫৮ জন হজ পালন করবেন।
প্রতিমন্ত্রী আরও জানান, এ বছর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরব ভ্রমণকারী ১০০ শতাংশ হজ যাত্রী প্রি এরাইভাল ইমিগ্রেশন মক্কা রোড চুক্তি অনুযায়ী ঢাকা বিমানবন্দরেই অনুষ্ঠিত হবে।
প্রতিমন্ত্রী জানান, গত বছর রিয়ালের মূল্য ছিল ২১ টাকা। এ বছর হয়েছে ৩০ টাকা। এ কারণে বিমান ভাড়া বেড়েছে।
বেসরকারি পর্যায়ে হজ প্যাকেজ মূল্য ৬ লাখ ৫৭ হাজার ৯৬০ টাকা এর কম বেশি হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। গতবছর বেসরকারি পর্যায়ে হজ প্যাকেজ মূল্য ছিল ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। এ বছর বাড়ছে ১ লাখ ৩৬ হাজার ৮১০ টাকা।
হাবের পক্ষ থেকে জানানো হয় আগামীকাল বৃহস্পতিবার তাদের কার্যালয়ে বৈঠক করে এ বিষয়ে তারা বিভিন্ন ক্যাটাগরির হজ প্যাকেজ ঘোষণা করবে।

ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-৪ আসনের বিজয়ী বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। তিনি শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
৩৭ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ। ২২ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।
১ ঘণ্টা আগে
তেল-গ্যাস অনুসন্ধানে জলভাগে ঠিকাদার নিয়োগে দরপত্র আহ্বান করার পর এবার স্থলভাগ ইজারা দিতে একটি মডেল উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) চূড়ান্ত করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্বে আসার ১৮০ দিনের মধ্যে...
৯ ঘণ্টা আগে
ধর্মীয় মাহফিলে শিশুশ্রমের বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ সোমবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত...
১২ ঘণ্টা আগে