স্বনামধন্য মার্কিন অভিনেত্রী অ্যানি ওয়েরশিং মারা গেছেন। জনপ্রিয় টিভি সিরিজ ‘টোয়েন্টিফোর’-এ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এজেন্ট চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন অ্যানি। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মাত্র ৪৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে তাঁর মুখপাত্রের বরাত দিয়ে সংবাদটি জানানো হয়েছে।
মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে হেরে গেছেন অ্যানি ওয়েরশিং। রোববার সকালে লস অ্যাঞ্জেলেসে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তবে ঠিক কী ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, তা জানা যায়নি।
ভিডিও গেম ‘দ্য লাস্ট অব আস’-এর নির্মাতা নিল ড্রুকম্যান অ্যানির মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি টুইটারে লেখেন, ‘আমরা এইমাত্র একজন সুন্দর শিল্পী ও মানুষকে হারিয়েছি। আমার হৃদয় ভেঙে গেছে।’ ভিডিও গেম ‘দ্য লাস্ট অব আস’-এর ‘টেস’ চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন অ্যানি ওয়েরশিং।
জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘টাইমলেস’-এর সহ-অভিনেতা অ্যাবিগেল স্পেন্সার এক টুইটে বলেন, ‘আমরা আপনাকে অনেক ভালোবাসি অ্যানি। আপনাকে অনেক মিস করব।’
২০২০ সালে প্রথম ক্যানসার ধরা পড়ে অ্যানির। এরপরেও বিরতিহীন শুটিং করে গেছেন তিনি। অ্যানি ওয়েরশিং তাঁর দুই দশকের কর্মজীবনে কয়েক ডজন টেলিভিশন শোতে কাজ করেছেন।
‘টোয়েন্টিফোর’ সিরিজে এফবিআই এজেন্ট ‘রেনি ওয়াকার’ চরিত্রে সাড়া ফেলেছিলেন তিনি। এ ছাড়া ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিস’, মার্ভেলের ‘রানঅ্যাওয়েস’, সায়েন্স ফিকশন সিরিজ ‘টাইমলেস’, ‘দ্য রুকি’তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। সর্বশেষ ‘স্টার ট্রেক: পিকার্ড’-এ ‘বর্গ কুইন’ চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে