নগরবাউল জেমসের অসংখ্য গানের গীতিকার বিশু শিকদার। ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমনি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’, ‘দিওয়ানা মাস্তানা’সহ জেমসের জন্য অনেক গান লিখেছেন বিশু শিকদার। মূলত জেমসের জন্যই গান লিখতেন এই গীতিকবি। এমনকি এক যুগ পর গত বছরে ‘আই লাভ ইউ’ নামে জেমস যে গান প্রকাশ করেন, সে গানও জেমসের সঙ্গে যৌথভাবে বিশুর লেখা। ২১ জানুয়ারি নড়াইলের লোহাগড়ায় নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন বিশু।
বিশুর মৃত্যুর শোক প্রবলভাবে ছুঁয়ে গেছে জেমসকে। তাঁর মৃত্যুর পর ফেসবুকে পোস্ট করেছিলেন নগরবাউল, ফোনে তাঁর পরিবারের খোঁজ নিয়েছেন। এতেই সীমাবদ্ধ থাকেননি, জেমস ছুটে গেছেন বিশুর গ্রামের বাড়িতে। তাঁর পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। বিশু শিকদারের দুই মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া সুকন্যা ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া রাফিয়া রশ্মির সার্বিক দায়িত্বও নিয়েছেন এই রকস্টার।
জেমসের মুখপাত্র রবিন ঠাকুর জানিয়েছেন, সোমবার বেলা দুইটার দিকে নড়াইলের লোহাগড়ার ধোপাদহ গ্রামে বিশুর বাড়িতে পৌঁছান জেমস। তিনি বিশু শিকদারের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন। বিশুর বাড়িতে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন তিনি। বিশু শিকদারের দুই মেয়েকে কাছে টেনে নেন। বিশুর স্ত্রীকে তিনি আশ্বস্ত করে বলেন, দুই মেয়ের পড়াশোনা ও অন্যান্য খরচ বহন করবেন তিনি। এ ছাড়া পরিবারের যেকোনো প্রয়োজনে সংকোচ না করে জেমসের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
জেমসের সঙ্গে বিশু শিকদারের সম্পর্ক ছিল পরিবারের মতোই। জেমসের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন বিশু। ‘দুষ্টু ছেলের দল’ অ্যালবাম থেকেই তাঁদের একসঙ্গে পথচলা শুরু। এই দীর্ঘ সময়ে জেমসের জন্য প্রায় অর্ধশত গান লিখেছেন বিশু। অনেক গান জেমস ও বিশু লিখেছেন যৌথভাবে। এই গীতিকারের মৃত্যুতে খুব কাছের এক সহকর্মীকে হারালেন জেমস। তাই তাঁকে শেষবিদায় জানাতে ছুটে যান বিশু শিকদারের গ্রামের বাড়িতে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১২ মিনিট আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৯ ঘণ্টা আগে