
দক্ষিণের বহুল প্রতীক্ষিত ছবি থালাপতি বিজয়ের ‘ভারিসু’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে থালাপতি বিজয় ও রাশমিকা মান্দানা অভিনীত চলচ্চিত্রটি। মুক্তির মাত্র ১২ দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি রুপির বেশি আয় করেছে ‘ভারিসু’। চলচ্চিত্র বিশ্লেষক রমেশ বালার বরাতে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
এখন পর্যন্ত হিসেব অনুযায়ী ১২ দিন শেষে ‘ভারিসু’ বিশ্বব্যাপী বক্স অফিসে মোট সংগ্রহ করেছে ২৫৬ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছিল ৪৬ দশমিক ৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০ দশমিক ৮৫ কোটি রুপি, তৃতীয় দিনে ১৭ কোটি রুপি ও চতুর্থ দিনে ২৩ কোটি রুপি।
সিনেমাটিতে একটি যৌথ পরিবারের গল্প দেখানো হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বিজয়। পরিবারের প্রধান ও বাবা চরিত্রে অভিনয় করেছেন শরৎকুমার। গল্পে দেখা যায় তিন ছেলে বিজয়, শ্যাম ও শ্রীকান্তকে নিয়ে শরৎকুমারের সুখী পরিবার। হঠাৎই সুখী পরিবারে দ্বন্দ্ব দেখা দেয়। শরৎকুমারের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী প্রকাশ রাজ পুরো পরিবারকে সরিয়ে দিতে চায় এবং ধ্বংস করে দিতে চায় তাদের ব্যবসা। পরিবারকে বাঁচাতে প্রকাশ রাজের সঙ্গে লড়াইয়ে নামেন বিজয়। এভাবেই সিনেমার গল্পটি এগোতে থাকে।

‘ভারিসু’ ছবির তেলুগুর পাশাপাশি তামিল সংস্করণও মুক্তি পেয়েছে। ছবিতে বিজয় ও রাশমিকা ছাড়াও আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শ্যাম, খুশবু, সংগীতা ও যোগী বাবুকে। শ্রী ভেঙ্কটেশ ক্রিয়েশনের ব্যানারে প্রযোজনা করেছেন দিল রাজু ও সিরিশ। ‘ভারিসু’ নির্মাণ করেছেন বামশি পৈদিপল্লী।
থালাপতি বিজয়ের ২৫০ কোটি রুপির বেশি আয় করা টানা ষষ্ঠ চলচ্চিত্র ‘ভারিসু’। এর আগে তাঁর সিনেমা ‘মার্সাল’ (২৬৭ কোটি রুপি), ‘সরকার’ (২৫৮ কোটি রুপি), ‘বিগিল’ (৩২১ কোটি রুপি), ‘মাস্টার’ (৩০০ কোটি রুপি) ও ‘বিস্ট’ (২৫০ কোটি রুপির বেশি) ২৫০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছিল।


প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১০ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২১ ঘণ্টা আগে