চার বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর মুক্তির অনুমতি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘শনিবার বিকেল’। আজ সিনেমাটি নিয়ে সেন্সর আপিল বোর্ডের শুনানি শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর আপিল কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শ্যামল দত্ত।
তবে মুক্তির জন্য শর্ত জুড়ে দিয়েছে আপিল বোর্ড। শ্যামল দত্ত বলেন, ‘শনিবার বিকেলের আপিল বোর্ডের শুনানি হয়েছে। আমরা রিলিজ করে দিয়েছি সিনেমাটি। কোনো দৃশ্য সংযোজন বা পরিমার্জন করারও প্রয়োজন নেই। তবে সিনেমার শুরুতে একটি ডিসক্লেইমার দিতে হবে। যেখানে লেখা থাকবে—এটি হোলি আর্টিজান সংশ্লিষ্ট কোনো ঘটনা অবলম্বনে নয়। পরিচালক সেন্সর সার্টিফিকেট পেয়ে যাবেন তারপর উনি উনার মতো করে তারিখ দিয়ে ছবিটি মুক্তি দেবেন।’

মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের সেন্সর আপিল কমিটিতে সংসদ সদস্য ও অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা ও সাংবাদিক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে ছিলেন।
গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা ঘটনার ছায়া অবলম্বনে ‘শনিবার বিকেল’ নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাণ কাজ শেষ হয় ২০১৯ সালে। মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা দিয়েছিলেন সিনেমাটি। গত বছরের শেষদিক থেকেই সিনেমাটি সেন্সর নিয়ে সরব হন ফারুকী। সিনেমা-সংশ্লিষ্টরাও তাঁর সঙ্গে একমত প্রকাশ করেন। অবশেষে সিনেমাটি নিয়ে সুখবর পেলেন তাঁরা। এমন খবর পাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী।
‘শনিবার বিকেল’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি প্রমুখ।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২১ মিনিট আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২০ ঘণ্টা আগে