বলিউডের মডেল-অভিনেত্রী শার্লিন চোপড়ার মামলায় আজ বৃহস্পতিবার অভিনেত্রী রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, শার্লিন তাঁর অভিযোগে বলেছেন, রাখি সাওয়ান্ত তাঁর কিছু আপত্তিকর ভিডিও এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন, যেগুলো এরই মধ্যে ভাইরাল হয়েছে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ রাখি সাওয়ান্তের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আজ আম্বোলি থানায় নেওয়া হয়। আজই তাঁকে আন্ধেরি আদালতে হাজির করার কথা।
রাখি সাওয়ান্ত গতকাল বুধবার মুম্বাইয়ের একটি দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন, কিন্তু তা নামঞ্জুর করেছেন।
রাখি সাওয়ান্ত এবং শার্লিন চোপড়ার মধ্যে দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরেই চলছে। গত বছরের নভেম্বরে তাঁরা আপত্তিকর ভাষা ব্যবহারের জন্য একে অপরের বিরুদ্ধে এফআইআর করেন।
জনপ্রিয় রিয়েলিটি টিভি শো ‘বিগ বস’-এর একটি সিজনে উপস্থিত হয়ে আলোচনায় আসেন রাখি সাওয়ান্ত। এরপর ফারাহ খান পরিচালিত ‘ম্যায় হুন না’ ছবিতেও তাঁকে দেখা গেছে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে