
গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা নিয়ে বলিউডে নির্মিত ‘ফারাজ’ সিনেমায় গল্পকে ‘ভুলভাবে’ উপস্থাপন করা হয়েছে। এই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি না দেওয়ার বিষয়ে দাবি তুলেছেন সেদিনের হামলায় নিহত অবিন্তা কবীরের মা রুবা আহমেদ।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এমন দাবি তুলে রুবা আহমেদ বলেন, ‘এই সিনেমাতে অবিন্তা হয়েছে আয়েশা, তারিশ হয়েছে তারি ইভেন আমি আছি মুভিটাতে।
আমি হচ্ছে রাবেয়া, তারিশের বাবা আছে মুভিটাতে তাঁর একটা নাম দেওয়া হয়েছে। শুধু তাই না, আমার মেয়ের ছবিও দেখানো হয়েছে মুভিতে। তাইলে আমার মেয়ের প্রাইভেসি কোথায় থাকল, আমার প্রাইভেসি কোথায় থাকল।’
রুবা আহমেদ আরও বলেন, ‘এই মুভিতে আমার মেয়ের জন্য আরেকজন জীবন দিয়ে দিয়েছে, সে হিরো। নো, দ্যাটস রং। আমি এটা বিশ্বাস করি না। কারণ এটার কোনো প্রমাণ নাই। ওখান থেকে কেউ ফিরে আসেনি। যারা বেঁচে এসেছে তারা কেউ কিচ্ছু জানে না, বলতে পারে না। এখানে কোনো ইভিডেন্স নাই যে কেউ হিরো হয়েছে। যদি হিরো হয়ে থাকে তাহলে ২২টা মানুষ যে চলে গেছে (মারা যাওয়া) তাঁরা হিরো। আমরা কেউ না। সো কাউকে এককভাবে হিরো বানানোটা আপনারা যদি আমাকে বলেন, আমি সেটা বিশ্বাস করি না। ইটস আ রং, রং স্টেটমেন্ট। এটা হতে পারে না। এই মুভিটা রং, এটা কোনো দিনই হতে পারে না।’
অবিন্তার মা আরও বলেন, ‘অবিন্তা কবীর, তারিশ এবং ফারাজ হোসাইন আরও বাকি অন্যান্যদের সঙ্গে এই তিনজন দুনিয়া থেকে চলে গেছে। আমি মনে করি এটাই যথেষ্ট, এটা নিয়ে সিনেমা বানানোর কোনো মানে দেখি না। আর মুভির নামটা ফারাজ হয়েছে তার কারণটা হলো, এখানে ডেফিনেটলি একটা ক্যারেক্টারের ওপর জোর দেওয়া হয়েছে। সেই ক্যারেক্টারে জোর দিতে গিয়ে, আমার মেয়ের কথা চলে আসছে। আমরা কেউ জানি না সেদিন ওরা কিসের মধ্যে দিয়ে গেছে। কেউ আমরা জানি না, কোনো দিন জানতেও পারব না। সো আমরা একটা গল্প বানালাম। সেই গল্প বানিয়ে মুভিটা তৈরি করলাম। কিন্তু এই মুভির সঙ্গে যে পরিবারগুলো আছে, সেই পরিবারগুলোর কাছে থেকে তো কনসেন্ট নিতে হবে।’
ফারাজ সিনেমাটি যেন মুক্তি না দেওয়া হয় সে জন্য দীর্ঘ সময় আইনি লড়াই চালিয়েছেন অবিন্তার মা। সেটি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ছয় মাস মুভিটাকে আটকে রেখেছি এটা না হলে ছয় মাস আগেই মুভিটা মুক্তি পেয়ে যেত। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। প্লিজ আপনারা এই মুভিটি ওটিটি প্ল্যাটফর্মের রিলিজ হতে দিবেন না। আমি জানি এই মুভিটা রিলিজ পেয়ে যাবে। এর মধ্য দিয়ে আমার মেয়ের ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে সঙ্গে দেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। তারপরও আপনাদের কাছে অনুরোধ এই মুভিটা দেশের ওটিটি প্ল্যাটফর্মে যেন রিলিজ না হয়।’
২০১৯ সালে এই সিনেমার সম্পর্কে প্রথম জানতে পারে অবিন্তার পরিবার। এর প্রথম পোস্টার ২০২১ সালের ৫ আগস্ট তাদের হাতে আসে। এই ছবি বন্ধের জন্য অবিন্তার মা নির্মাতাদের কাছে উকিল নোটিশ পর্যন্ত পাঠান।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৯ ঘণ্টা আগে