বিশ্বের দ্রুততম গতির প্রসেসর বাজারে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইন্টেল। প্রসেসরটির মডেল কোর আই৯-১৩৯০০ কেএস। অন্যান্য প্রসেসর থেকে পাওয়ার ও টার্বো স্পিডের দিক থেকে নতুন এই প্রসেসর অধিক উন্নত।
কোনো প্রকার ওভার ক্লকিং ছাড়াই থার্মাল ভেলোসিটি বুস্ট প্রযুক্তি ব্যবহার করে প্রসেসরটির ক্লক স্পিড ৬ গিগাহার্টজ টার্বো ফ্রিকোয়েন্সি পর্যন্ত বাড়ে। তাই বলা হচ্ছে, এই প্রসেসর বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুততম ডেস্কটপ প্রসেসর।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের তথ্য অনুযায়ী, মূলত ডেস্কটপে ভারী কাজের জন্য বানানো হয়েছে এই নতুন প্রসেসর। ইন্টেলের ২৪ কোরের নতুন এই প্রসেসরে রয়েছে ৩৬ এমবি ইন্টেল স্মার্ট ক্যাশ এবং ২০টি পিসিএলই লেন। নতুন এই প্রসেসর গত ১২ জানুয়ারি থেকে বাজারে পাওয়া যাচ্ছে। প্রসেসরের দাম নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৬৯৯ ডলার।
প্রসেসরের সিপিইউ স্পিড বেশি হওয়ায় অন্যান্য ডেস্কটপ চিপের তুলনায় বাড়তি বিদ্যুৎ খরচ হবে ইন্টেলের এই নতুন চিপে। ইন্টেলের কোর আই৯-১৩৯০০কে প্রসেসরের বেস পাওয়ার ছিল ১২৫ ওয়াট। যেখানে এই প্রসেসর ১৫০ ওয়াট পাওয়ার সমর্থন করে। এ ছাড়া, সর্বাধিক সক্ষমতা ব্যবহার করা হলে ডেস্কটপটি গড়ে ২৫০ ওয়াটেরও বেশি বিদ্যুৎ ব্যবহার করবে।
বহুজাতিক চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) তাদের ফ্ল্যাগশিপ রাইজেন ৯ সিরিজের ‘৭৯৫০ এক্স থ্রিডি’ প্রসেসর বাজারে আনবে আগামী ফেব্রুয়ারিতে।
এটির স্ট্যান্ডার্ড ক্লকস্পিড ৫ দশমিক ৭ গিগাহার্টজ। এতে থাকছে ১৪৪ এমবি থ্রিডি ভিক্যাশ প্রযুক্তি। এই প্রযুক্তিতে সিপিউতে বাড়তি ক্যাশ যুক্ত করার সুযোগ রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৮ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে