শীত আর বসন্ত—এ দুই ঋতু ঘুরে বেড়ানোর দারুণ মৌসুম। আর ঘুরে বেড়ানো মানেই স্মৃতির ঝুলিতে কিছু চমৎকার ছবি তুলে রাখা। পাহাড়, সমুদ্র বা প্রিয় জায়গায় তোলা ছবিতে নিজেকে কতটা সুন্দর লাগছে, সেটা নিয়েও এখনকার তরুণীরা কম ভাবেন না। ভ্রমণে পোশাক হওয়া চাই আরামদায়ক ও রঙিন। এই সব মিলিয়ে স্কার্ট যেন পোশাক হিসেবে জুতসই।
আরাম ও স্টাইলের কথা মনে রেখে এখন অনেক তরুণীই পোশাক হিসেবে বেছে নিচ্ছেন স্কার্ট। অনেক ধরনের মধ্য়ে প্রাধান্য পাচ্ছে বড় ঘেরসহ লং স্কার্ট। বিশ্ববিদ্যালয়পড়ুয়ারাও রোজকার পোশাক হিসেবে স্কার্টকেই গুরুত্ব দিচ্ছেন। শুধু তা-ই নয়, আরাম ও ক্যারি করা সহজ বলে সব বয়সের নারীরাই এ পোশাকটি পছন্দ করেন।
স্কার্ট বিভিন্ন ধরনের কাপড়ে তৈরি হয়। সুতি, তাঁত, লিনেন, প্রিন্টেড বা একরঙা সিল্ক কাপড়, জর্জেট ইত্যাদি। লং স্কার্টের মধ্যে স্ট্রেট কাট যেমন চলছে, তেমনি বেশি ঘেরওয়ালা স্কার্টও এখন বেশি চলছে। স্কার্টে এখন যোগ হচ্ছে উজ্জ্বল রং। তবে হালকা রঙের ব্লক করা বা একরঙা স্কার্টও তৈরি হচ্ছে।
ঢিলেঢালা প্রিন্টেড স্কার্ট
আরামের জন্য ঢিলেঢালা আর প্রিন্টেড স্কার্টই এখন জনপ্রিয়। কাপড় হিসেবে সুতি, লিনেন, অরগাঞ্জা সিল্ক ইত্যাদি ব্যবহার হয়। প্রিন্টেড স্কার্টগুলোতে উজ্জ্বল রং বেশি ব্যবহার করা হয়। এসব স্কার্ট ছাড়াও টাইডাইয়ের গাঢ় রঙের স্কার্ট, মোম বাটিক, ভেজিটেবল ডাই আর সুতি, তাঁত কাপড়ে করা হচ্ছে ব্লক লেইস, অ্যাপলিক, সুতার নকশা, পুঁতির কাজ। তা ছাড়া সিকুইনের কাজের স্কার্টও পাওয়া যাচ্ছে। অনেকে নিজস্ব ডিজাইনে অর্ডার দিয়েও স্কার্ট তৈরি করে নিচ্ছেন।
প্যাচওয়ার্কের স্কার্ট
কিছু কিছু ফ্যাশন হাউস ও অনলাইন পেজ একরঙা আর প্রিন্টেড কাপড় জোড়া দিয়ে তৈরি করছে বাহারি লং স্কার্ট। এর সঙ্গে মূলত টপস কিংবা শার্টই নারীদের প্রথম পছন্দ। স্কার্ট-টপসের সঙ্গে চাইলে নিতে পারেন স্কার্ফ। কটন ও লিনেন স্কার্ট বেশ আরামদায়ক।
অনুষ্ঠানেও জুতসই
সব রকম অনুষ্ঠানে মানানসই স্কার্ট। লং স্কার্টের সঙ্গে টি-শার্ট বা কুর্তি পরতে পারেন। যাঁরা স্লিম, তাঁরা নির্বাচন করুন ছোট টপ বা টি-শার্ট। যাঁদের স্বাস্থ্য একটু ভালো, তাঁরা নির্বাচন করুন হিপের নিচ পর্যন্ত লম্বা কুর্তি।
ভ্রমণোপযোগী স্কার্ট
স্কার্ট হতে পারে ভ্রমণোপযোগী পোশাক। অনলাইন উদ্য়োগ আর্টেমিস তাদের ট্র্যাভেল সিরিজে নিয়ে এসেছে লং স্কার্ট। ট্র্যাভেল সিরিজে এত পোশাক থাকতে স্কার্ট কেন নিয়ে এলেন—এ প্রসঙ্গে আর্টেমিসের ডিজাইনার ও স্বত্বাধিকারী ফায়জা আহমেদ রাফা বলেন, ‘ইদানীং দেখা যায় ভ্রমণে গেলে সবাই একটু রংচঙা পোশাকই বেছে নেন। তা ছাড়া স্কার্ট হচ্ছে এমন একটি পোশাক, যা কোনো ঝুটঝামেলা ছাড়াই পরা যায়। সাধারণত ঘুরতে গেলে বেশির ভাগেরই মাথায় থাকে, যাতে ছবিগুলো সুন্দর হয়। আর ছবি সুন্দর হওয়ার জন্য এমন পোশাক বেছে নেন, যা একটু রঙিন ও দেখতে সুন্দর লাগে।’
ফায়জা আহমেদ রাফা আরও জানান, স্কার্ট তৈরির সময় তিনি চিন্তা করেন এমন ফেব্রিকসের, যেগুলো দেখতে ভালো লাগে, অভিজাত লুক আনবে আবার দামও থাকবে নাগালের মধ্য়ে। সে জন্য তিনি অরগাঞ্জা সিল্ক বেছে নেন। এ ছাড়া নিয়মিত পরার জন্য মিক্সড কাপড়েও স্কার্ট তৈরি করেন রাফা। অরগাঞ্জা কাপড়ের ওপর হ্যান্ডব্লক প্রিন্ট করে এখনকার স্কার্টগুলো ডিজাইন করেছেন তিনি। আপাতত অনলাইনেই বিক্রি করছেন নিজের তৈরি স্কার্ট। পরে স্টুডিও তৈরির চিন্তাও রয়েছে তাঁর। লাল, ল্যাভেন্ডার, নীল, কালো ও সি গ্রিন রঙের স্কার্ট এনেছেন রাফা। দাম ১ হাজার ৫৮০ টাকা।
অন্যদিকে মিক্সড কাপড়ে তৈরি স্কার্টের দাম ১ হাজার ৩৫০ টাকা। কেউ চাইলে স্কার্টের সঙ্গে শার্ট নিতে পারেন। আর্টেমিসের দুই রঙের শার্ট রয়েছে—সাদা ও কালো। শার্টগুলো চেরি সিল্ক দিয়ে তৈরি। দাম ১ হাজার ২৫০ টাকা। আর্টেমিস থেকে কেউ চাইলে স্কার্ট কাস্টমাইজ করে নিতে পারেন। আকার ও স্কার্টের রঙের কাস্টমাইজ করে থাকে আর্টেমিস।

আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন মনে হয় সবকিছু ছেড়ে-ছুড়ে দিয়ে চলে যায়। এমন অনেক কথা থাকে, যেগুলো জমতে জমতে ভেতরেই কথার পাহাড় হয়ে যায়। অনেক সময় মনে হয় জোরে একটা চিৎকার দিই। এমন হয়ে থাকলে আজ চিৎকার দিয়েই ফেলুন। কারণ, আজ চিৎকার দিবস। কর্মক্ষেত্রের চাপ, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন কিংবা
১২ ঘণ্টা আগে
হৃদ্যন্ত্র ভালো না থাকলে কি আর ভালোভাবে বাঁচা সম্ভব? সপ্তাহে একবার বেশি করে বাজার তো করতেই হয়। আর আগে বসতে হয় বাজারের ফর্দ তৈরি করতে। কর্তা, গিন্নি আর গৃহকর্মী একসঙ্গে বসে তৈরি করা বাজারের ফর্দে হৃদ্যন্ত্রের উপযোগী জিনিসপত্র আছে কি না, সে বিষয়ে ভেবেছেন? হৃৎপিণ্ডের সুস্থতার জন্য স্বাস্থ্যকর...
১৩ ঘণ্টা আগে
দুই চাকা, চারটি দেশ আর একটি রেকর্ড। দম্পতিরা আজকাল অনেকে মোটরবাইক ভ্রমণ করেন। রেকর্ড করার নেশাও আছে অনেকের। তাঁদের মতোই এক দম্পতি মীর ও আমাল। জেদ্দাপ্রবাসী দম্পতি মীর শাকিল উর রহমান এবং আমাল আহমেদের কাছে মোটরবাইকে ভ্রমণ আত্ম-আবিষ্কার এবং ভালোবাসার এক অনন্য ভাষা। সম্প্রতি এই দম্পতি তাঁদের মোটরসাই...
১৭ ঘণ্টা আগে
দীর্ঘদিনের সম্পর্কের বিচ্ছেদ, প্রিয় মানুষের বিদায় কিংবা ক্যারিয়ারের বড় কোনো বিপর্যয়—এসব ঘটনা শুধু আমাদের চারপাশটা বদলে দেয়। শুধু তা-ই নয়, এসব বদলে দেয় আমাদের ভেতরের মানুষটাকেও। আমরা তখন দিশেহারা হয়ে পড়ি। একটা সময় নিজের পরিচয় নিয়ে সংশয়ে ভুগি। কিন্তু মনে রাখবেন, ভেঙে পড়াই শেষ কথা নয়...
১৯ ঘণ্টা আগে