
মিস ইউনিভার্সের ৭১তম আসরের সেরার মুকুট জিতেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মডেল ও ফ্যাশন ডিজাইনার আর’বনি গ্যাব্রিয়েল। যুক্তরাষ্ট্রের সময় শনিবার দিবাগত রাতে লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। প্রথম ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে এই পুরস্কার জেতেন তিনি। গত বছর মিস যুক্তরাষ্ট্রের খেতাবও জিতেছিলেন।
বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জেতেন আর’বনি গ্যাব্রিয়েল। তাঁকে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্সের গত আসরের বিজয়ী ভারতীয় মডেল, অভিনেত্রী হারনাজ সান্ধু। তাঁর হাত ধরে দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্সের মুকুট জিতেছিল ভারত। এবারের আসরে দ্বিতীয় হয়েছেন মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল এবং তৃতীয় হয়েছেন মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ।
গ্যাব্রিয়েল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেছেন। তাঁর জন্ম যুক্তরাষ্ট্রে হলেও বাবা ফিলিপাইনের নাগরিক ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক। গত বছর ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিই প্রথম মিস ইউএসএ নির্বাচিত হয়েছিলেন।
প্রতিযোগিতার শেষ পর্যায়ের প্রশ্নোত্তর পর্বে গ্যাব্রিয়েলকে জিজ্ঞাসা করা হয়েছিল, মিস ইউনিভার্সে জয়ী হলে তিনি কী করবেন। গ্যাব্রিয়েল তখন জানান, তিনি নারী ও কিশোরীদের জীবনের লক্ষ্য নির্ধারণে কাজ করবেন, যাতে তাঁরা নিজেকে জানতে পারেন।
এবারের মিস ইউনিভার্স তালিকার সেরা ১৬ প্রতিযোগীর মধ্যে ছিলেন ভারতের প্রতিযোগী দিবিতা রাইও। তবে নিজের দেশের হয়ে সেরার মুকুট ধরে রাখতে পারলেন না তিনি।
মাঝখানে কয়েক বছর অংশ না নেওয়া দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, লেবানন, মালয়েশিয়া, মিয়ানমারসহ আরও বেশ কয়েকটি দেশের প্রতিযোগীদের দেখা গেছে এবারের আসরে। প্রথমবারের মতো অংশ নিয়েছে ভুটান।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে