
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশকে ঋণ দেওয়ার ও আর্থিক খাতের সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ঋণ ও আর্থিক খাতের ঝুঁকির বিষয়ে জানতে চেয়েছে সংস্থাটির প্রতিনিধিদল।
বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।
এ সময় আইএমএফের ডিএমডি অ্যান্তইনেত মনসিও সায়েহের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘বিভিন্ন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সে বিষয়ে আইএমএফের সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের পদক্ষেপ সম্পর্কে তাঁদের সামনে তুলে ধরেছি। তাঁরা এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছেন। আমরা তাঁদের সামনে সবকিছু তুলে ধরেছি।’
তিনি আরও বলেন, ‘ঋণ পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। নিয়ম অনুযায়ী আমরা ঋণ পাব। ধারাবাহিক কর্মসূচির আওতায় এবার আইএমএফের এই প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছে। ৩১ জানুয়ারি ঋণের চূড়ান্ত অনুমোদন হবে।’

গভর্নরের বিরুদ্ধে কর্মকর্তারা ‘স্বৈরাচারী আচরণ’ বন্ধের হুমকি দেওয়ার পরপরই গতকাল বুধবার ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার আগেই তড়িঘড়ি করে দপ্তর থেকে বের হয়ে চলে যান আহসান মনসুর। একই দিনে সরকার নতুন গভর্নর হিসেবে...
১ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন। আজ বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিসে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
৫ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল চেইন ‘স্বপ্ন’র পরিচালনাকারী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডের সঙ্গে অংশীদার হতে সম্মত হয়েছে জাপানের বিশ্বখ্যাত বাণিজ্যিক প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং লিমিটেড। সমস্ত আইনগত অনুমোদন সাপেক্ষে, মিতসুইয়ের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক)
৫ ঘণ্টা আগে