
বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় এশিয়ার মধ্যে একমাত্র অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘দ্য ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস’ সম্প্রতি বিশ্বের শীর্ষ ১০ জন ধনী অভিনেতার তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী শীর্ষ চারে অবস্থান করছেন শাহরুখ খান।
তালিকায় প্রথম স্থানে রয়েছেন আমেরিকান কমেডিয়ান ও অভিনেতা জেরি সাইনফিল্ড। তাঁর সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার। দ্বিতীয় ধনী মার্কিন অভিনেতা ও পরিচালক টেইলর পেরি, সম্পদের পরিমাণও ১০০ কোটি ডলার। তৃতীয় স্থান অধিকার করা দ্য রক খ্যাত ডোয়াইন জনসনের সম্পদের পরিমাণ ৮০ কোটি ডলার।
ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিকসের প্রতিবেদন অনুসারে, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ ৭৭ কোটি ডলার।
শাহরুখের পরেই আছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ, জর্জ ক্লুনি, রবার্ট ডি নিরোর মতো তারকারা। তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৬২ কোটি ডলার, ৫২ কোটি ডলার এবং ৫০ কোটি ডলার।

চার বছর বিরতির পর ‘পাঠান’ দিয়ে রুপালি পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’-এ তাঁর সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। কয়েক দিন আগে প্রকাশিত ট্রেলারে দুর্দান্ত অ্যাকশনে দেখা যায় শাহরুখ খানকে।
আগামী ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় চলচ্চিত্রটি মুক্তি পাবে। এর আগে গত বছরের নভেম্বরে শাহরুখের ৫৭ তম জন্মদিন উপলক্ষে প্রকাশ পেয়েছিল ‘পাঠান’-এর টিজার। সে সময় থেকেই দর্শকদের প্রত্যাশা বাড়িয়েছে চলচ্চিত্রটি।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে